আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

দূতাবাসের মাধ্যমে আগামী নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে চান প্রবাসীরা

দূতাবাসের মাধ্যমে আগামী নির্বাচনে বিদেশ থেকে ভোট দিতে চান প্রবাসীরা

বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন এবং আগামী সংসদ নির্বাচনে বিদেশ থেকে প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস)। বুধবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে স্মারকলিপি দেয়া হয়। পর্তুগালের লিসবন সিটির কাউন্সিলর রানা তসলিম উদ্দীনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সাথে সাক্ষাৎ করে আগামী নির্বাচনে বিদেশ থেকে ভোট দেয়ার দাবি জানান। এসময় সিইসি বলেন, বিদ্যমান আইনে প্রবাসীদের জন্য পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার ব্যবস্থা আছে। যারা বিদেশ থেকে ভোট দিতে চান তাদেরকে নিজ নিজ রিটার্নিং অফিসার বরাবরে ব্যালট পেপারের জন্য আবেদন করলে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। তারপর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ওই ব্যালট পেপার রিটার্নিং অফিসারের নিকট ফেরত পাঠাতে হবে। বাংলাদেশে ভোটের অন্তত একদিন আগে ব্যালট পেপার ফেরৎ পাঠাতে পারলে ওই ভোট গননা করা হবে বলে সিইসি প্রবাকসের প্রতিনিধিদের জানান।

সিইসিকে দেয়া স্মারকলিপিতে তারা বলেন, প্রবাসীরা অনেকে  গত কয়েক বছরে বিভিন্ন সময় বাংলাদেশে এসে যথাযথ নিয়ম মেনে জাতীয় পরিচয়পত্র গ্রহন করেছেন এবং ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। নির্বাচনের সময় যারা বাংলাদেশে থাকেন তারা নিজ নিজ এলাকায় ভোট দিতে পারলেও প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারেননা। বাংলাদেশে বিনিয়োগ ও রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেও নির্বাচনের সময় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননা। তারা বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় কয়েক হাজার প্রবাসী ভোটার আছেন। তারা বিদেশ থেকে ভোট দিতে পারলে নির্বাচনের ফলাফল পাল্টে যেত। তারা অভিযোগ করেন, প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় তাদের নাগরিক অধিকার বঞ্চিত হচ্ছে, তারা বাংলাদেশের জনপ্রতিনিধিদের কাছে যথাযথ সম্মান ও সেবা পাননা।

আগামী সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দিতে একযোগে সব দূতাবাসে এনআইডি রেজিষ্ট্রেশন বুথ স্থাপন, আউটসোর্সিং কোম্পানীর মাধ্যমে নিবন্ধনের তথ্য সংগ্রহ, পাসপোর্টের কপি গ্রহনের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ, অনলাইনে ফরম ফিলআপের ব্যবস্থা, ফিঙ্গার প্রিন্ট নিয়ে ওইদিনই কার্ড বিতরণ, বাংলাদেশে জন্মগ্রহনকারী দ্বৈত নাগরিক ও তাদের বিদেশি স্ত্রী এবং বিদেশে জন্মগ্রহনকারী প্রজন্মকে বাংলাদেশের পৈত্রিক সম্পত্তির মালিকানা রক্ষা ও বিনিয়োগে উৎসাহিত করতে এনআইডি প্রদান, বাংলাদেশে নির্বাচনের ১০ দিন আগে বিদেশ থেকে দূতাবাসের মাধ্যমে ভোট গ্রহন, প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক প্রবাসীদের আলাদা ভোটার তালিকা প্রণয়নসহ (বর্তমানে নারী-পুরুষ আলাদা তালিকা করা হয়) ২০টি প্রস্তাব স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি দলে আরো ছিলেন বেলজিয়াম প্রবাসী বজলুর রশীদ বুলু, যুক্তরাষ্ট্র প্রবাসী শামসুর রহমান, কানাডা প্রবাসী আহসান হাবিব সুমন, গ্রীস প্রবাসী মোহাম্মাদ রিপন ফকির, ব্রাজিল প্রবাসী আবু সুফিয়ান উজ্জল, দক্ষিণ কোরিয়া প্রবাসী এস বি হাসান, যুক্তরাজ্য প্রবাসী শওকত ই খোদা প্রিন্স, প্রবাকসের কোঅর্ডিনেটর ওমর আলী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত