আপডেট :

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        গ্র্যামি ২০২৭-এ নারী শিল্পীদের দাপট, সাতটি করে মনোনয়ন পেলেন চার তারকা

        এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

        বিলুপ্তির ঝুঁকিতে থাকা ৬২টি বিরল সাপ অবমুক্ত, ক্যালিফোর্নিয়ায় সংরক্ষণে নতুন উদ্যোগ

        পরমাণু বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান, ইউরেনিয়ামের মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ

        'বস অব বসেস’ নামে পরিচিত মেক্সিকান কার্টেলপ্রধান ফেলিক্স গায়ার্দোর মৃ ত্যু

        তিন শিশুকে শিরশ্ছেদ করে হ ত্যা, ২৩ বছর পর টেক্সাসে খুনির মৃ ত্যুদণ্ড কার্যকর

        ড্যানিয়েল ক্রেগের পর নতুন জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসনকে

        ‘পরগাছা’ কটাক্ষের জবাবে অপুর ‘লেভেলে আসুক’, পরীমনির সঙ্গে বিরোধের নেপথ্যে কী

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে পে টাল, শিক্ষক হেনস্তা

        মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে কোটায় চাকরি, অবশেষে বরখাস্ত হলেন বেলাল হোসেন

নোয়াখালী সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালী সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

টেক্সাসে সলির সমাধির শিকার যুবকদ্বয়ের মরদেহে দেশে পাঠানোর ব্যয় গ্রহণের সিদ্ধান্ত

পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন অব ইউএসএ ইনক। মাহফিলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আসার পথে টেক্সাসে নদী পথে দুই বাংলাদেশী যুবকের সলিল সমাধির ঘটনায় বিশেষ দোয়া এবং তাদের মরদেহে দেশে পাঠানোর যাবতীয় ব্যয় গ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়। উল্লেখ্য, শাহদাৎ হোসেন নয়ন ও মাইনূর হাসান হৃদয় নামের নিহত যুবকদ্বয় নোয়াখালীর সন্তান।  গত ১২ ও ১৪ মে টেক্সাস সীমান্তে তাদের মরদেহ উদ্বার হয়।

ব্রুকলীনস্থ নোয়াখালী সমিতি ভবনে গত ২০ মে রোববার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি আব্দুর রব মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। মাহফিলে বিশেষ দোয়া ছাড়াও পবিত্র রমানের গুরুত্বের উপর সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ইসলমাইল হোসেন।]
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, নোয়াখালী সমিতির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান, হাজী মফিজুর রহমান, ট্রাষ্ট্রি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম ভুইয়া, খোকন মোশাররফ, গোলাম সারোয়ার, বিশিষ্ট রাজনীতিক আবু সুফিয়ান, বাংলাদেশ সোসাটির কার্যকরী পরিষদ সদস্য মাহবুবুর রহমান এবং নোয়াখালী সমিতির উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কর্মকর্তা সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী নোয়াখালীবাসী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দের দাবী আড়াই শতাধিক প্রবাসী এই ইফতার মাহফিলে অংশ নেন।

এদিকে সমিতি ভবনে স্থান সংকুলান না হওয়ায় ভাবনের সামনের রাস্তায়ও মুসল্লিদের আসনের ব্যবস্থা করা হয়। এই ইফতার ও দোয়া মাহফিলের মূল পর্ব টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত