আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় আবেশে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে গত ২০ মে রোববার সন্ধ্যায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। মাহফিলে অনুষ্ঠানমঞ্চে প্রধান অতিথি ছাড়াও উপবিষ্ট ছিলেন সাবেক এমপি ও জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এম শাহীন, মুফতি আনসারুল করীম, এসোসিয়েশনের বোর্ড অব ট্রাষ্টি আব্দুস শহীদ, এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও আজিজুর রহমান, শরশীনার পীর খ্যাত দুই পৃষ্ঠপোষক এটর্নী মঈন চৌধুরী ও বিশিষ্ট ব্যবাসায়ী শমসের আলী, সংগঠনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, মিসবাহ মজিদ ও আব্দুল হাসিব মামুন এবং সহ সভাপতি ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক শফি উদ্দিন তালুকদার।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর উপস্থানায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা ছাইফুল আলম সিদ্দিকী। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব লোকমান হোসেন। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান কষ্টা কনসটাডিস, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শমসের আলী, সিটি হলের প্রতিনিধি জয় চৌধুরী এবং এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুল বাসির খান।
মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন মুফতি আনসারুল করীম। অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য প্রবীণ প্রবাসী ও এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি আব্দুল বাসির খানকে প্ল্যাক প্রদান করে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন একজন সিলেটবাসী হিসেবে আমি গর্বিত। সিলেটকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, সিলেটকে রক্ষা করতে সঠিক ও যোগ্য নেতৃত্ব দরকার। সিলেটের শিক্ষার হার শূন্যোর কোঠায় নেমে এসেছে। তিনি দেশের কল্যাণে প্রবাসীদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও সরাফ সরকার, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রথম আলো’র উত্তর আমেরিকার বুরো চীফ ইব্রাহীম চৌধুরী খোকন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সাংষ্কৃতিক সম্পাদক মনিকা রায়, বিশিষ্ট রাজনীতিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জিল্লুর রহমান জিল্লু, দেওয়ান শাহেদ, হাজী আব্দুর রহমান, আব্দুর নূর বড় ভূঁইয়া, মহিউদ্দিন দেওয়ান, মুজাহিদুল ইসলাম, মিসবাহ আহমেদ, শেখ আতিক, এবাদ চৌধুরী, আবু সাইদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, কাজী আজহারুল হক মিলন, একলিমুজ্জামান নুনু, সাইফুল ইসলাম রহীম, আব্দুল হাসিব হাসনু, কাজী আশরাফ হোসেন নয়ন, কাজী আযম, ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুল করীম চৌধুরী, আহবাব হোসেন খোকন, দরুদ মিয়া রনেল, শেখ জামাল হোসেন, সাইকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, আবুল হাসেম, বেলাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মাইনুল ইসলাম প্রমুখ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত