আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নাগরিক প্রণোদনার বিল পাশে বাইডেনের তাগাদা

নাগরিক প্রণোদনার বিল পাশে বাইডেনের তাগাদা

ছবি: এলএবাংলাটাইমস

সংবাদ মাধ্যমে জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, বাইডেন ২০ জানুয়ারি ক্ষমতায় বসার আগেই দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ পাশ হওয়া জরুরি।

দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ কবে নাগাদ পাবেন কর্মহীন মার্কিনীরা, সেই বিষয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। নির্বাচনের বেশ আগে থেকেই প্রণোদনার অর্থ চূড়ান্ত করতে দর কষাকষি চালিয়ে যাচ্ছেন কংগ্রেস হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মুনচিন।

কিন্তু রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের বনিবনা না হওয়ায় এখনো প্রণোদনার অর্থের পরিমাণ চূড়ান্ত হয়নি। ফলে আরো সমস্যায় পড়ছেন লাখ লাখ কর্মহীন বাসিন্দা।

রবিবার (১৫ নভেম্বর) দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ দ্রুত পাশ করতে কংগ্রেসকে তাগাদা দেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত নিষ্পত্তি করে কর্মহীন নাগরিকদের কাছে অর্থ পৌঁছে দিতে বলেন।

সংবাদ মাধ্যমে জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, বাইডেন ২০ জানুয়ারি ক্ষমতায় বসার আগেই দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ পাশ হওয়া জরুরি।

নির্বাচনকে ঘিরে আইনী লড়াই শুরু হওয়ায় এখন পর্যন্ত স্থগিত হয়ে আছে নাগরিক প্রণোদনা বিষয়ক আলোচনা। প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে না নেওয়ায় মূলত জটিলতার সৃষ্টি হয়েছে। কবে নাগাদ প্রণোদনার অর্থ পাবে মার্কিনীরা, এই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

এর আগে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড টুইটারে এক বার্তায় লিখেন, দ্বিতীয় নাগরিক প্রণোদনার জন্য বড় অংকের অর্থ পাশ করা হবে। কংগ্রেসের আলোচনা ফলপ্রসূ হলে ডোনাল্ড ট্রাম্প যেকোনো পরিমাণ অর্থ পাশ করাতে প্রস্তুত আছেন।

এদিকে, দ্বিতীয় নাগরিক প্রণোদনার অর্থ নিয়ে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছেন ন্যান্সি পেলোসি ও স্টিভেন মুনচিন। রিপাবলিকানরা প্রথমে ১ দশমিক ৮০ ট্রিলিয়ন ডলার প্রণোদনার জন্য পাশ করতে চাইলেও ডেমোক্রেটিকরা এই প্রস্তাবে রাজি হয়নি। ডেমোক্রেটিকরা প্রণোদনার জন্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার দাবি করছে৷

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত