আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

মডার্নার ভ্যাকসিনে চাঙ্গা হচ্ছে ওয়াল স্ট্রিট

মডার্নার ভ্যাকসিনে চাঙ্গা হচ্ছে ওয়াল স্ট্রিট

ছবি: এলএবাংলাটাইমস

ভ্যাকসিনের কার্যকারীতার তথ্য প্রকাশের পরই শেয়ার সূচক বাড়তে শুরু করেছে ওয়াল স্ট্রিটে। মডার্নার সূচক বেড়েছে প্রায় ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা কোম্পানি মডার্না দাবি করেছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকরী। সোমবার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করে কোম্পানিটি।

এক মাসে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে করোনার ভ্যাকসিনে সফলতা পাওয়ায় চাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট। আশা করা হচ্ছে, করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতি কিছুটা হলেও সামলে উঠতে পারবে।

ভ্যাকসিনের কার্যকারীতার তথ্য প্রকাশের পরই শেয়ার সূচক বাড়তে শুরু করেছে ওয়াল স্ট্রিটে। মডার্নার সূচক বেড়েছে প্রায় ৮ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের কার্যকারীতার হার প্রকাশ হওয়ায় গতিশীল হয়েছিলো শেয়ার মার্কেট।

এর আগে করোনার কারণে ট্রাভেল কোম্পানিগুলো বিশাল ধসের মুখে পড়েছিলো। বিপর্যস্ত অর্থনীতি সামলাতে শেয়ার মার্কেট চাঙ্গা হওয়া খুব প্রয়োজন ছিলো।

ওয়ালস্ট্রিটে সকালে ডো জোনস ইন্ড্রাস্ট্রিয়ালের সূচক বেড়েছে ৩৬০ পয়েন্ট বা ১ দশমিক ২ শতাংশ।
এসএন্ডপির সূচক বেড়েছে ২৯ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ। নাসদাকের সূচক বেড়েছে ৬৭ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ।

এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত