আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র-তালেবানের প্রথম বৈঠক অনুষ্ঠিত দোহায়

যুক্তরাষ্ট্র-তালেবানের প্রথম বৈঠক অনুষ্ঠিত দোহায়

ছবি: এলএবাংলাটাইমস

আগস্ট মাসে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতাশালী তালেবান সরকারের সাথে প্রথমবারের মতো বৈঠকে অংশ নিলো যুক্তরাষ্ট্র।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাতারে অনুষ্ঠিত বৈঠকে উগ্রপন্থী দল, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে আনা ও অন্যান্য মানবিক বিষয় নিয়ে আলোচনা চলছে৷

তবে যুক্তরাষ্ট্র জানায় এটি তালেবানদের স্বীকৃতি দেয়ার উদ্দেশ্যে করা কোনো বৈঠক নয়।

এর একদিন আগে আফগানিস্তান ভয়াবহ হামলার শিকার হয়েছে। এরপর দিনই আলোচনার টেবিলে বসেছে তালেবান-যুক্তরাষ্ট্র।

কুন্দুজ শহরের মসজিদে বোমা হামলার ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক।

আফগানিস্তানে সুন্নি মতালম্বী বেশি। তবে দ্য সায়েদ আবাদ মসজিদটি শিয়া ধর্মালম্বীদের ছিল। সেখানে হামলার দায় স্বীকার করেছে দ্য ইসলামিক স্টেট।

এদিকে দোহা আলোচনার পর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, দুই পক্ষই ফেব্রুয়ারি ২০২০ এর চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে।

ওই চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আল-কায়েদাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মত কোন কার্যক্রম চালাতে দেবে না।

মুত্তাকি বলেন, মার্কিন প্রতিনিধিদল কোভিড টিকা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে তিনি হুঁশিয়ার করেন যেন এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলায়।

এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এখনো কোন মন্তব্য করেননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত