আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

টিকাগ্রহীতাদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডা ও ম্যাক্সিকো সীমান্ত

টিকাগ্রহীতাদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডা ও ম্যাক্সিকো সীমান্ত

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন নভেম্বর মাস থেকে যেসব বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডা ও ম্যাক্সিকো সীমান্ত।

এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, জরুরি প্রয়োজন ছাড়াও এইসব সীমান্ত স্থলপথ ও ফেরি দিয়ে পার হওয়া যাবে।

এছাড়া ২০২২ সালের জানুয়ারি থেকে এই সীমান্তগুলো দিয়ে পারাপার হতে টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারির ফলে এই প্রতিবেশি দুই দেশের সাথে সীমান্ত পারাপার বন্ধ রেখেছিল।

তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য আকাশপথের ভ্রমণ নীতিমালাও শিথিল করা হয়েছে।

বর্তমানে প্রযোজ্য নীতিমালা অনুযায়ী যাদের মার্কিন নাগরিকত্ব নেই, তারা যদি যুক্তরাজ্য, চায়না, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইরান, ব্রাজিল ও ইউরোপিয়ান কিছু দেশে সর্বশেষ ১৪ দিনের মধ্যে ভ্রমণ করে থাকে, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না৷

এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাস বলেন, 'নিরাপদ ও দীর্ঘস্থায়ী উপায়ে আবারো ভ্রমণ চালু করতে পারায় আনন্দিত'।

তবে এই ভ্রমণ নীতিমালা ঠিক কতো তারিখ থেকে কার্যকর হবে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

গত সপ্তাহে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, দর্শনার্থীদের অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ও ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত টিকা নিতে হবে।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪২ মিলিয়ন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত