আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, হামলার পর বন্দুকধারীকে ঘিরে কয়েক ঘণ্টা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অচলাবস্থার অবসান হলে হামলাকারী নিহত হয়। মিডল্যান্ড শহরটি টেক্সাসের পশ্চিমাঞ্চলে অবস্থিত, যা ডালাস থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে।

এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিসহ মোট ১১ জন হামলার শিকার হয়েছেন। মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতাল জানিয়েছে, সেখানে নয়জন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অস্ত্রোপচার চলছে। এছাড়া একজন আহতকে ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হয়েছে।

মিডল্যান্ডের মেয়র লরি ব্লং বলেন, “নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আজকের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার জন্য আমরা প্রার্থনা করছি।”

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩ মিনিটে প্রথম জরুরি কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে বন্দুকধারী পুলিশের সঙ্গে অচলাবস্থায় ছিল। তদন্তকারীরা জানান, শহরের এক এলাকায় হামলা শুরু হয়ে পরে অন্য একটি এলাকায়, একটি পশু চিকিৎসা হাসপাতালের কাছে গিয়ে শেষ হয়।

পশু হাসপাতালের কাছের একটি গাড়ি মেরামত কারখানার কর্মী আন্দ্রেয়া মেনদিয়াস জানান, তিনি অন্তত ৪০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

মেয়র ব্লং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট দলসহ বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। পরে মিডল্যান্ড পুলিশ ফেসবুকে জানায়, “সক্রিয় বন্দুক হামলার ঘটনা শেষ হয়েছে এবং হামলাকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”

এখনও হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহতদের পরিচয়ও জানানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার না হওয়া পাঁচজন আহত বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

মেয়র আরও জানান, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর তাঁর জানা নেই।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “মিডল্যান্ডে বন্দুক হামলার খবরে টেক্সাসবাসী শোকাহত। নিহত ও আহতদের পরিবার এবং পুরো মিডল্যান্ড শহরের জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে সাহসী উদ্ধারকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে নিরাপদ রাখতে কাজ করেছেন।”

উল্লেখ্য, মিডল্যান্ড এর আগেও বন্দুক হামলার শিকার হয়েছে। ছয় বছর আগে চাকরি হারানো এক ব্যক্তি মিডল্যান্ড ও পাশের ওডেসা শহরে নির্বিচারে গুলি চালিয়ে সাতজনকে হত্যা এবং আরও দুই ডজনের বেশি মানুষকে আহত করেছিল।

    এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত