আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উন্মোচন করেছেন, যা কাতার সরকার গত বছর যুক্তরাষ্ট্রকে “নিঃশর্ত উপহার” হিসেবে দিয়েছিল। বিমানটি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমানবহর এয়ার ফোর্স ওয়ান-এর অংশ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল জেটটিতে প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এই বিমানটিকে এমন এক উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।”

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটি এখন পরীক্ষামূলক কমিশনিং ফ্লাইটে অংশ নেবে। এসব ফ্লাইটের মাধ্যমে নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এটি প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হবে।

বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং উন্নত প্রযুক্তিগত সুবিধা সংযোজন করা হয়েছে। বিমান বাহিনীর দাবি, আগে ব্যবহৃত হওয়ায় যে কোনো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পূর্ণভাবে দূর করা হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ সাজসজ্জায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তবে বাইরের অংশে নতুন করে লাল, সাদা, নীল ও সোনালি রঙের আকর্ষণীয় নকশা করা হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে উপহার দেয়। উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ান বহরে এটিকে অন্তর্ভুক্ত করা।

তবে বিমানটি গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক শুরু হয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের অনেক রাজনীতিবিদ এবং ট্রাম্পের কিছু মিত্রও এর সমালোচনা করেন। সমালোচকদের মতে, এত মূল্যবান উপহার গ্রহণ করলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

যদিও মার্কিন আইনে সরকারি কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না, হোয়াইট হাউস দাবি করেছে যে বিমানটি গ্রহণ করা সম্পূর্ণ বৈধ। পাশাপাশি ট্রাম্প প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হলে বিমানটি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে ট্রাম্প বিমানটির প্রশংসা করে বলেন, “বিমানটির নির্মাণশৈলী দেখলে বিশ্বাস করতে পারবেন না। কাঠ, উপকরণ এবং ইঞ্জিনের মান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।” তিনি কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি আমাদের জন্য সত্যিই একটি সম্মানের বিষয়।”

এদিকে নতুন এই বিমান যুক্ত হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ান বহরে ১৯৯০ সাল থেকে ব্যবহৃত দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমান ছিল। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং জানিয়েছেন, পুরোনো বিমানগুলোর মধ্যে অন্তত একটি এখন অবসরে পাঠানো হয়েছে।

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, নতুন কাতারি বিমানটি আপাতত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ব্যবহৃত হবে। দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য বোয়িং কোম্পানির তৈরি নতুন ভিসি-২৫বি বিমান দুটি সরবরাহের অপেক্ষায় রয়েছে। তবে উৎপাদন বিলম্বের কারণে সেই প্রকল্প এখনও সম্পূর্ণ হয়নি।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত