আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটির আগেই দেশজুড়ে শুরু হতে যাচ্ছে দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহজুড়ে অনেক এলাকায় তীব্র গরম, উচ্চ আর্দ্রতা এবং রাতেও অস্বস্তিকর গরম অনুভূত হবে।

মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর (NWS) জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দেশের প্রায় ১২ কোটি মানুষ চরম তাপপ্রবাহ সতর্কতার আওতায় রয়েছে। পূর্ব উপকূল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই তাপপ্রবাহের প্রভাব পড়বে।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে সৃষ্টি হওয়া 'হিট ডোম' (Heat Dome)-এর কারণে এই অস্বাভাবিক গরম দেখা দিচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে মধ্য-পশ্চিমাঞ্চল ও মিসিসিপি উপত্যকায় তাপপ্রবাহ সবচেয়ে তীব্র হবে। এরপর এটি ওহাইও উপত্যকা ও পূর্ব উপকূলে ছড়িয়ে পড়বে এবং স্বাধীনতা দিবসের ছুটির পুরো সময়জুড়েই প্রভাব বজায় থাকতে পারে।

অনেক এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যোগ হওয়ায় অনুভূত তাপমাত্রা ৩৮ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থানে দৈনিক তাপমাত্রার নতুন রেকর্ড গড়ার পাশাপাশি কিছু এলাকায় মাসিক ও সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তারা মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্থান বা কুলিং সেন্টারে থাকার পরামর্শ দিয়েছেন।

তাপপ্রবাহ মোকাবিলায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জরুরি তাপ পরিকল্পনা চালু করেছেন। এর আওতায় বুধবার থেকে শহরের বিভিন্ন স্থানে শত শত কুলিং সেন্টার খুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে মিশিগানের ডেট্রয়েট শহরে বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক ডজনের বেশি বিনোদন কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ-এর কিছু ম্যাচও তীব্র গরমের কারণে ঝুঁকিতে পড়তে পারে। খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো (FIFPRO) যে মাত্রার তাপকে খেলাধুলার জন্য অনিরাপদ বলে বিবেচনা করে, কিছু ম্যাচে অনুভূত তাপমাত্রা সেই সীমা অতিক্রম করতে পারে।

সবচেয়ে বেশি গরমের আশঙ্কা রয়েছে টেক্সাসে। সেখানে হিউস্টন ও আর্লিংটন শহরের স্টেডিয়ামে আসা-যাওয়া করা দর্শকদেরও ভোগান্তিতে পড়তে হতে পারে। এছাড়া বুধবার জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিতব্য ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচেও তীব্র গরমের প্রভাব পড়তে পারে।

অন্যদিকে ফিলাডেলফিয়া শহর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য ফিফা ফ্যান ফেস্টিভালের কিছু কার্যক্রম শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবেশী কানাডাতেও তাপপ্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে অন্টারিও প্রদেশে তাপমাত্রা এ সপ্তাহে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বৃহস্পতিবার টরন্টোতে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপ ম্যাচের দিনও প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কানাডার অন্টারিওতে তিন স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় ধাপের কমলা রঙের তাপ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মন্ট্রিয়ালসহ মধ্য ও পূর্ব অন্টারিওর বিভিন্ন এলাকায় প্রথম স্তরের হলুদ সতর্কতা কার্যকর রয়েছে।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশেও মৌসুমের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহ আঘাত হানে। এতে একাধিক দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে এবং তীব্র গরমে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত