আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে উড়ন্ত অবস্থায় এক যাত্রী বিমানের কেবিনের দরজা খোলার চেষ্টা করায় একটি যাত্রীবাহী বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

মঙ্গলবার ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৩৯৮৯, যা মেসা এয়ারলাইন্স পরিচালনা করছিল, ইন্ডিয়ানাপোলিস থেকে হিউস্টনের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের মাত্র ১৫ মিনিট পর এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে বিমানটি আবার ইন্ডিয়ানাপোলিস বিমানবন্দরে ফিরে আসে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে পাইলট জানান, এক যাত্রী বিমানের কেবিনের দরজা খোলার চেষ্টা করছেন। তিনি বলেন, অন্য যাত্রীরা ওই ব্যক্তিকে আসনে আটকে রাখার চেষ্টা করছেন।

এমব্রায়ার ১৭৫ মডেলের আঞ্চলিক বিমানটি নিরাপদে অবতরণ করার পর গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয় এবং বিমানবন্দর পুলিশ তাকে আটক করে।

পরে বিমানটি আবার হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর-এর উদ্দেশে যাত্রা করে। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে সেটি গন্তব্যে পৌঁছায়।

এফএএ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮৩০টিরও বেশি উচ্ছৃঙ্খল যাত্রীর ঘটনা নথিভুক্ত হয়েছে।

সম্প্রতি এমন আরও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ফ্লাইটে এক যাত্রী জরুরি নির্গমন দরজা খোলার চেষ্টা করলে একজন জিউ-জিৎসু প্রশিক্ষক তাকে আটকে দেন। এছাড়া গত মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে এক যাত্রী বারবার ককপিটে প্রবেশের চেষ্টা করায় বিমানটিকে জরুরি ভিত্তিতে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়।

এফএএ সতর্ক করে জানিয়েছে, বিমানে বিশৃঙ্খল আচরণ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এছাড়া প্রতিটি ঘটনার জন্য ৪৩ হাজার ডলারেরও বেশি অর্থদণ্ড গুনতে হতে পারে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত