আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর জন্ম নেওয়া নবজাতকদের জন্য বিশেষ সংস্করণের ‘ফ্রিডম ২৫০’ লোগোযুক্ত সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বুধবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ২ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব নবজাতক এই সীমিত সংস্করণের (লিমিটেড এডিশন) সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবে।

সোশ্যাল সিকিউরিটি কমিশনার ফ্র্যাঙ্ক জে. বিসিগনানো এক বিবৃতিতে বলেন, “এই ঐতিহাসিক বছরে জন্ম নেওয়া নতুন প্রজন্মের আমেরিকানরা ‘ফ্রিডম ২৫০’ লোগোযুক্ত বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমরা সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছি, সেবার মান উন্নত করছি এবং ভবিষ্যতের জন্য আরও কার্যকর একটি সংস্থা গড়ে তুলছি।”

তবে সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ লোগো শুধুমাত্র নতুন জন্ম নেওয়া শিশুদের জন্য ইস্যু করা কার্ডেই থাকবে। এ সময়ের মধ্যে কেউ হারানো বা অতিরিক্ত (ডুপ্লিকেট) সোশ্যাল সিকিউরিটি কার্ডের আবেদন করলে সেই কার্ডে ‘ফ্রিডম ২৫০’ লোগো থাকবে না।

আগামী ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রজুড়ে ২৫০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হচ্ছে। রাজধানী ওয়াশিংটনে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, ‘স্যালুট টু আমেরিকা’ আতশবাজির আয়োজন, সেইল২৫০, প্যাট্রিয়ট গেমস এবং রিডেডিকেট ২৫০ প্রেয়ার জুবিলিসহ বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

এসব কর্মসূচির একটি অংশ আয়োজন করছে ফ্রিডম ২৫০, যা ট্রাম্প প্রশাসন গত বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য গঠন করে। এটি আমেরিকা২৫০ নামে কংগ্রেসের মাধ্যমে ১০ বছর আগে গঠিত আলাদা সংগঠন থেকে পৃথক।

তবে ফ্রিডম ২৫০ নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, জাতীয় এই উদযাপনে রাজনৈতিক প্রভাব আনা হচ্ছে। যদিও সংগঠনটি নিজেদের নির্দলীয় দাবি করে বলেছে, তাদের সব আয়োজন সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, চলতি বছর ট্রাম্প প্রশাসনের প্রতীক সংবলিত এটি প্রথম সরকারি নথি নয়। এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছিল, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকে নতুন পাসপোর্ট করলে আগ্রহীরা ভেতরের কভারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত বিশেষ সংস্করণের পাসপোর্টও পেতে পারবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত