আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

ম্যানহাটনের নদীতে সি-প্লেনের জরুরি অবতরণ, নিরাপদে উদ্ধার ৮ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ইস্ট রিভারে একটি সি-প্লেন (পানিতে ওঠানামা করতে সক্ষম বিমান) জরুরি অবতরণ করার পর এতে থাকা ৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ম্যানহাটনের ইস্ট ২৩তম স্ট্রিট ও এফডিআর ড্রাইভ-এর কাছে নদীতে একটি বিমান পড়েছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (FDNY)।

কর্তৃপক্ষ জানায়, কোডিয়াক ১০০ মডেলের সি-প্লেনটি নদীতে সোজা অবস্থায় ছিল। পরে সেটিকে টেনে ডকে নিয়ে আসা হয়। বিমানে থাকা ৮ জনকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন সামান্য আহত হলেও হাসপাতালে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, বিমানটির পাইলট হার্ড ল্যান্ডিং বা স্বাভাবিকের তুলনায় বেশি জোরে অবতরণ করেছিলেন। এতে বিমানের একটি ডানার সাপোর্ট (উইং স্ট্রাট) ভেঙে যায়। এ ঘটনায় কী কারণে এমন অবতরণ করতে হয়েছে, তা তদন্ত করছে এফএএ।

এফএএ আরও জানায়, ঘটনার সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সরাসরি তত্ত্বাবধানে ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্কের জনপ্রিয় সমুদ্রতীরবর্তী এলাকা হ্যাম্পটনস থেকে উড়ে এসে একটি সি-প্লেন ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নদীর বড় একটি ঢেউয়ের সঙ্গে ধাক্কা লাগায় বিমানটি আংশিকভাবে কাত হয়ে যায়।

উল্লেখ্য, মাত্র তিন সপ্তাহ আগেও একই ইস্ট রিভারে আরেকটি সি-প্লেন দুর্ঘটনার শিকার হয়েছিল। ১৩ জুন নদী থেকে উড্ডয়নের সময় বড় একটি ঢেউয়ের আঘাতে সেটি পানিতে পড়ে যায়। ওই ঘটনায়ও পাইলট ও এক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত