আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াইওমিং অঙ্গরাজ্যের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে একটি বন্য বাইসনের হামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইয়েলোস্টোন লেকের কাছে ব্রিজ বে ক্যাম্পগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধ ব্যক্তি তার নাতিকে নিয়ে একটি বিশাল আকৃতির বাইসনের ছবি তুলছিলেন। সে সময় প্রাণীটি ঘাসের ওপর শান্তভাবে শুয়ে ছিল।

ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর হঠাৎ করেই প্রায় ৯০০ কেজি ওজনের একটি পুরুষ বাইসন উঠে দাঁড়ায় এবং দৌড়ে তাদের দিকে তেড়ে আসে। প্রাণীটি প্রথমে একটি সাদা রঙের পিকআপ ট্রাকের দিকে ধেয়ে যায়। চালক দ্রুত গাড়ি সরিয়ে নিলে বাইসনটি বৃদ্ধ ও তার নাতির পিছু নেয়।

দুজনই গাছপালার ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাইসনটি বৃদ্ধকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শী মাইক ম্যাকলিয়ড জানান, বাইসনটি তার বাম শিং দিয়ে বৃদ্ধের কোমরে আঘাত করে তাকে কয়েক মিটার ওপরে ছিটকে ফেলে। তিনি আকাশে উল্টে গিয়ে মাটিতে পড়েন।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তির নাম কার্ল আইসম-ম্যাকড্যানিয়েল। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।

পার্ক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই দর্শনার্থীদের বাইসন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে আসছে। তাদের নির্দেশনা অনুযায়ী, বাইসনের অন্তত ২৩ মিটার দূরে থাকতে হবে এবং কখনোই কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করা উচিত নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাইসন দেখতে শান্ত স্বভাবের মনে হলেও ইয়েলোস্টোন পার্কে অন্য যেকোনো প্রাণীর তুলনায় এই প্রাণীর হামলায়ই সবচেয়ে বেশি মানুষ আহত হয়। বাইসন মানুষের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত দৌড়াতে পারে।

উল্লেখ্য, জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় থাকে। পার্কের বার্ষিক মোট দর্শনার্থীর প্রায় ৬০ শতাংশই এ সময়ে সেখানে ভ্রমণ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত