আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের মৃত্যুর পর তার শূন্য হওয়া সিনেট আসনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন তার ছোট বোন ডারলাইন গ্রাহাম নরডোন। সোমবার দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

দায়িত্ব গ্রহণের পর নরডোন বলেন, “এটি আমার জন্য অনেক বড় সম্মানের। লিন্ডসি সবসময় আমার পাশে ছিলেন, এখন তার হয়ে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি।”

গভর্নর ম্যাকমাস্টার বলেন, “লিন্ডসি সবসময় তার ছোট বোনের যত্ন নিয়েছেন। এখন তার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব ডারলাইন পালন করবেন।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের শীর্ষ নেতারাও নরডোনকে অস্থায়ী উত্তরসূরি হিসেবে নিয়োগের পক্ষে মত দেন। তারা একে প্রয়াত সিনেটরের প্রতি সম্মান জানানোর একটি উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।

গভর্নর জানান, ২০২৭ সালে বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত নরডোন সিনেটরের দায়িত্ব পালন করবেন।

গত শনিবার ৭১ বছর বয়সে লিন্ডসি গ্রাহাম মারা যান। প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মহাধমনীর দেয়াল ছিঁড়ে যাওয়ায় (অর্টিক ডিসেকশন) মৃত্যু হয়েছে।

মৃত্যুর আগে তিনি আসন্ন নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছিলেন। তার মৃত্যুর পর দলটির কয়েকজন নেতা ইতোমধ্যে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন।

লিন্ডসি গ্রাহাম ও ডারলাইন নরডোন ছোটবেলাতেই বাবা-মাকে হারান। মাত্র ১৫ মাসের ব্যবধানে তাদের দুজনেরই মৃত্যু হয়। তখন গ্রাহামের বয়স ছিল ২২ বছর, আর ডারলাইনের বয়স ১৩।

পরে গ্রাহাম আইন বিষয়ে পড়াশোনা এবং বিমান বাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি ছোট বোনের দেখভাল করেন। তিনি আইনিভাবেও ডারলাইনকে দত্তক নেন, যাতে ভবিষ্যতে প্রয়োজনে তার সামরিক সুবিধাগুলো বোন পেতে পারেন।

২০১৫ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নরডোন বলেছিলেন, “লিন্ডসি আমার কাছে একই সঙ্গে ভাই, বাবা ও মায়ের মতো।”

দুই সন্তানের জননী ডারলাইন নরডোন পেশায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে সহায়তাকারী একজন কর্মী। এর আগে তিনি কখনো কোনো নির্বাচিত সরকারি পদে দায়িত্ব পালন করেননি।

তবে ভাইয়ের পুরো রাজনৈতিক জীবনজুড়েই তিনি তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এমনকি একসময় লিন্ডসি গ্রাহাম মজা করে বলেছিলেন, তিনি যদি কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে তার বোনই ‘ফার্স্ট লেডি’র দায়িত্ব পালন করবেন।

নরডোন ভবিষ্যতে পূর্ণ ছয় বছরের সিনেট নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটে নির্বাচিত হন লিন্ডসি গ্রাহাম। পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রিপাবলিকান নেতা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর মাত্র এক দিন আগে তিনি ইউক্রেন সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন এবং মৃত্যুর আগের রাতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত