আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি নাই : সুলতান মনসুর

দেশে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি নাই : সুলতান মনসুর

দেশে এখন কোনো স্বাধীনতা বিরোধী শক্তি নাই বলে দাবি করেছেন মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।

বুধবার দুপুরে কুলাউড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সাবেক এ আওয়ামী লীগ নেতা।

ঐক্যফ্রন্টে স্বাধীনতাবিরোধী দল হিসেবে চিহ্নিত জামায়াতে ইসলামির অন্তর্ভুক্তি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, বাংলাদেশে এখন যারা ভোটার তারা কেউ স্বাধীনতাবিরোধী শক্তি নয়। যুদ্ধাপরাধী ছাড়া ৫৪ হাজার (৫৬ হাজার হবে) বর্গমাইলের যারা নাগরিক তারা সবাই সমান ব্যক্তিত্ব। এখানে স্বাধীনতা বিরোধী-অবিরোধী কোনো বিষয় নয়। সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পক্ষের যারা, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। যারা অপশাসনের বিরুদ্ধে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। যারা দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তিযুদ্ধ মানে লুট করা নয়, মুক্তিযুদ্ধ মানে ব্যাংকের টাকা বিদেশ পাঠানো নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বা অন্যান্য নেতৃবৃন্দ এজন্য মুক্তিযুদ্ধ করেননি।

উল্লেখ্য, কুলাউড়া থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন সুলতান মনসুর। এরপর ২০০১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহীনের কাছে পরাজিত হন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দলের মধ্যকার সংস্কারপন্থী গ্রুপের সদস্য হয়ে ওঠেন এমন অভিযোগ ওঠলে আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০১৪ সালেও হন মনোনয়নবঞ্চিত।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন সুলতান মনসুর। সরকারবিরোধী এই জোটে বিএনপিও যোগ দিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রার্থী হন সাবেক এই আওয়ামী লীগ নেতা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত