আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি দাবি করেন, ভুলক্রমে এটি হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের নামাজের কিছুসময় পর ৩০-৪০ জনের একটি দল এসে অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার, টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কোতয়ালি থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে, তা জানা যায়নি।


উল্লেখ্য, বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ.লীগের শোক’ শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

জানতে চাইলে অজ্ঞাত স্থান থেকে পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ বলেন, ‘অনিচ্ছাকৃত ভুলের জন্য সংবাদটি প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শিফট ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমার সব শেষ হয়ে গেল।’

শেয়ার করুন

পাঠকের মতামত