আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা পাচ্ছে না বাস্ত্যুচ্যুতরা, ইসরায়েলি হামলায় নিহত ১৫

স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা পাচ্ছে না বাস্ত্যুচ্যুতরা, ইসরায়েলি হামলায় নিহত ১৫

গাজার উত্তরে বাস্তুচ্যুত পরিবারের আবাসস্থলে অবস্থিত জাতিসংঘের একটি স্কুলে আজ বুধবার ইসরায়েলি হামলায় ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাফায় বাড়িঘর ও ভবনগুলো ধ্বংস অব্যাহত রেখেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা জানায়, গাজা শহরের উপকণ্ঠ তুফাহের কারামা স্কুল লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানান, নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক নুর আবদুও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে বুরেইজ ক্যাম্পে বাস্তুচ্যুতদের আবাসস্থল আরেকটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে।

দখলদার বাহিনীর ভয়াবহ তাণ্ডবের ফলে স্কুলের শ্রেণীকক্ষ ভেঙে যায় এবং আসবাবপত্র ধ্বংস হয়ে যায়। এর ফলে স্কুল ক্যাম্পাসে একটি বড় গর্তের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী আলী আল-শাকরা জানান, 'যা ঘটেছে তা ভূমিকম্প! ইসরায়েলি দখলদারিত্ব শিশুদের আবাসস্থল একটি স্কুলে আঘাত করেছে। তারা শিশু!'  তিনি বলেন, স্কুলটিতে ৩০০ পরিবার বাস করত।

তিনি বলছিলেন, 'এই যে ভবনটা; এটা মাটিতে মিশে গেছে। আমরা গ্যাস সিলিন্ডার, আটার ব্যাগ, কেজি ভাত, অথবা তুক্কিয়া (সামাজিক রান্নাঘর) থেকে কোনো পাওয়া খাবার খুঁজে পাচ্ছি না। স্রষ্টাকে ধন্যবাদ, আমাদের পরনের কাপড়গুলোই বাকি আছে!'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত