আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইটে এখন থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক

মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইটে এখন থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রায় দুই দশক বিলম্বের পর, অবশেষে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য REAL ID (রিয়েল আইডি) বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (৭ মে ২০২৫) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

রিয়েল আইডি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি কার্যালয়গুলোতে মঙ্গলবার ছিল উপচে পড়া ভিড়। শিকাগোতে চালু করা হয়েছে বিশেষ Real ID Supercenter, যেখানে সরাসরি গিয়ে আবেদন করা যাচ্ছে। ক্যালিফোর্নিয়াসহ অন্যান্য রাজ্যেও বাড়ানো হয়েছে অফিস সময়।

মিসিসিপির জ্যাকসনে রিয়েল আইডির আবেদন করতে আসা ম্যারিয়ন হেন্ডারসন বলেন, “আমি আজই এসে কাজটা শেষ করছি যেন কাল (ডেডলাইন) এসে হুট করে না পড়ি।”

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম আশ্বস্ত করেছেন, যাদের এখনও রিয়েল আইডি নেই, তারাও বুধবার ফ্লাইট ধরতে পারবেন; তবে তাদের অতিরিক্ত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তবে আবেদনকারীদের অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন। ফিলাডেলফিয়ার কিং অব প্রুশিয়ার DMV অফিসে দুই ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন মাইকেল এসেটো। তিনি বলেন, “এটা এক বিশাল ঝামেলা, সময়ের অপচয়। অফিস থেকে ছুটি নিয়ে আসতে হয়েছে।”

TSA (Transportation Security Administration) জানিয়েছে, যাদের রিয়েল আইডি নেই, তাদের দ্রুত এয়ারপোর্টে এসে অতিরিক্ত স্ক্রিনিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো দেরি না হয়।

রিয়েল আইডি বিষয়ে এখনও অনেক ভ্রমণকারী বিভ্রান্ত। অনেকে Reddit ও Facebook গ্রুপে পোস্ট করে নিয়ম, সময় ও প্রক্রিয়া নিয়ে জানতে চাচ্ছেন।

হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বর্তমানে ৮১% মার্কিন নাগরিকের কাছে রিয়েল আইডি রয়েছে। তবে পাসপোর্ট ও আদিবাসী পরিচয়পত্র দিয়েও ভ্রমণ করা যাবে।

রিয়েল আইডি একটি ফেডারেল কমপ্লায়েন্ট স্টেট-ইস্যুড আইডি কার্ড যা পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য। এটি ২০০৫ সালে আইন হিসেবে পাস হয় ৯/১১ কমিশনের সুপারিশের ভিত্তিতে, তবে ২০০৮ সালে কার্যকর হওয়ার কথা থাকলেও বারবার বিলম্বিত হয়।

নিউজার্সিতে TSA এর ফেডারেল সিকিউরিটি ডিরেক্টর থমাস কার্টার বলেন, “রিয়েল আইডির উদ্দেশ্য হলো নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীদের পরিচয় আরও ভালোভাবে যাচাই করা।”

এখন থেকে শুধু অভ্যন্তরীণ ফ্লাইট নয়, কিছু ফেডারেল ভবনে প্রবেশের ক্ষেত্রেও রিয়েল আইডি প্রয়োজন হবে।

মিনেসোটা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির মুখপাত্র এরিন জনসন জানিয়েছেন, এপ্রিল মাসে রিয়েল আইডির জন্য আবেদন প্রায় দ্বিগুণ হয়েছে — ফেব্রুয়ারিতে যেখানে ৪৮,০০০ আবেদন ছিল, এপ্রিলের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯,০০০ এরও বেশি।

তবে যাদের আগামী কয়েক মাসে কোনো ফ্লাইট পরিকল্পনা নেই বা যাদের পাসপোর্ট রয়েছে, তাদেরকে এখনই রিয়েল আইডির জন্য আবেদন না করার পরামর্শ দিয়েছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত