আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গ্রিনল্যান্ডে গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো ডেনমার্ক

গ্রিনল্যান্ডে গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো ডেনমার্ক

ছবিঃ এলএবাংলাটাইমস

গ্রিনল্যান্ডে মার্কিন গোয়েন্দা সংস্থার গুপ্তচরবৃত্তির খবর প্রকাশের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন জানিয়েছেন, তিনি এই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবেন।

"আমরা বন্ধুদের ওপর গুপ্তচরবৃত্তি করি না—এটা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে," বলেন রাসমুসেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকির পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে দ্বীপটির স্বাধীনতা আন্দোলন ও খনিজ সম্পদের ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনটি সরাসরি অস্বীকার না করলেও বলেছেন, এটি একটি "রাজনৈতিক উদ্দেশ্যে গোপন তথ্য ফাঁস করে ট্রাম্পকে দুর্বল করার চেষ্টা"।

তিনি আরও বলেন, "এই রিপোর্ট জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং আইনের লঙ্ঘন।"

ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে যোগ দিতে ওয়ারশতে অবস্থান করা রাসমুসেন বলেন, "এটি কিছুটা উদ্বেগজনক।" তিনি জানান, "আমরা মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করছি, যাতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।"

ডেনিশ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা PET বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ডেনিশ মিডিয়াকে জানায়, “গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন আগ্রহ আমরা স্বাভাবিকভাবেই লক্ষ্য করেছি।”

তারা আরও জানায়, আন্তর্জাতিক মহলে গ্রিনল্যান্ডকে ঘিরে আগ্রহের কারণে এখন অঞ্চলটিতে গুপ্তচরবৃত্তির হুমকি বেড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে NBC News-কে বলেন, "আমি বলছি না এটা করবই, কিন্তু আমি কিছুই অস্বীকার করছি না। আমাদের গ্রিনল্যান্ড খুবই দরকার।” তিনি আরও বলেন, "ওখানে খুব কম মানুষ আছে। আমরা তাদের যত্ন নেব, ভালোবাসব, কিন্তু এই দ্বীপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য জরুরি।"

চলতি বছরের মার্চে কংগ্রেসে এক ভাষণে ট্রাম্প বলেন, "একটা না একটা উপায়ে আমরা এটা (গ্রিনল্যান্ড) পেয়ে যাব।"

মার্চেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গ্রিনল্যান্ড সফরকে "গ্রিনল্যান্ডের জনগণ ও রাজনীতিবিদদের ওপর পুরোপুরি অগ্রহণযোগ্য চাপ" বলে মন্তব্য করেন ডেনিশ প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডরিকসেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন। BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, "ট্রাম্প যেমন গ্রিনল্যান্ড কিনতে চায়, পানামা খাল ফেরত নিতে চায়, এমনকি কানাডাকে আমেরিকার ৫১তম রাজ্য বানাতে চায়—এসব শুনে আমি হতবাক।"

তিনি আরও বলেন, "আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও সুযোগের পক্ষে। দখলের পক্ষে নই।"

গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ, যা গত ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। দ্বীপটি নিজের অভ্যন্তরীণ কার্যক্রম চালালেও পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি নির্ধারণ করে কপেনহেগেন।

দ্বীপটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং ট্রাম্প সেখানে বিরল খনিজ উত্তোলন নিয়েও আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

তবে জরিপ বলছে, গ্রিনল্যান্ডের অধিকাংশ বাসিন্দা ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত