আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে

দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে পৃথক দরপত্রের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। 

সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে এলএনজি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১১০৪ কোটি ৪১ লাখ টাকা। 

সভা সূত্রে জানা যায়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। একই প্রতিষ্ঠান থেকেই দুই কর্গো আমদানি হলেও পৃথক দরপত্র হওয়া দামে কিছুটা তারতম্য রয়েছে।

এর মধ্যে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য পেট্রোবাংলা মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভিটল এশিয়া ৫৪৯ কোটি ৯ লাখ টাকায় এ এলএনজি সরবরাহ করবে। একই প্রক্রিয়ায় অপর এক এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রেও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভিটল এশিয়া ৫৫৫ কোটি ৩২ লাখ টাকায় এলএনজি সরবরাহ করবে।

উল্লেখ্য যে রাষ্ট্রীয় সফরে অর্থ উপদেষ্টা ইতালিতে অবস্থান করছেন। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত