আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডিমের দাম বাড়ছে, কিন্তু মুরগি পালন কি সত্যিই সাশ্রয়ী? অভিজ্ঞ খামারিদের মতামত

ডিমের দাম বাড়ছে, কিন্তু মুরগি পালন কি সত্যিই সাশ্রয়ী? অভিজ্ঞ খামারিদের মতামত

ছবিঃ এলএবাংলাটাইমস

বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের দাম বেড়ে চলায় অনেকেই ভাবছেন, নিজেই মুরগি পালন করলে কি কিছু টাকা সাশ্রয় করা সম্ভব? ২০২৪ সালের এক সমীক্ষা অনুযায়ী, এখন যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জনে ১ জন (প্রায় ১৩%) ব্যক্তি নিজ বাড়ির পেছনে গড়ে ৫টি করে মুরগি পালন করছেন। তাদের মতে, বাজার থেকে ডিম কেনার চেয়ে বাড়ির পেছনে গিয়ে মুরগির ঘর থেকে ডিম সংগ্রহ করা অনেক বেশি আরামদায়ক এবং স্বাস্থ্যকর।

তবে সত্যি কি এতে অর্থ সাশ্রয় হয়? অভিজ্ঞ খামারিদের সঙ্গে কথা বলে এই প্রশ্নের উত্তর খুঁজেছে আমাদের প্রতিবেদক দল।

মুরগি পালন কি আসলেই সস্তা? সংক্ষেপে উত্তর: না, শুরুতে নয়।

বিশেষজ্ঞরা বলছেন, মুরগি পালনের শুরুতেই যে পরিমাণ খরচ হয় — যেমন মুরগি কেনা, খোঁয়াড় তৈরি, খাওয়ার ব্যবস্থা — তাতে হঠাৎ করে অর্থ সাশ্রয় সম্ভব নয়। তবে Fresh Eggs Daily-এর প্রতিষ্ঠাতা লিসা স্টিলের মতে, যদি ডিমের দাম বাড়তেই থাকে, তাহলে দীর্ঘমেয়াদে মুরগি পালন লাভজনক হতে পারে।

The Hen House Collection-এর মালিক ইলাম মিলার জানান, "আপনি যদি কেবল অর্থ দিয়ে হিসাব করেন, তবে বাজারে ১ ডজন ডিম ৪ ডলার ধরে ধরে প্রায় দুই বছর সময় লাগতে পারে আপনার খরচ উঠে আসতে।"

তবে মিলার মনে করিয়ে দেন, এটা কেবল অর্থের হিসাব না। “মুরগি পালন শুধু লাভ বা ডিম নয়, এটা এক ধরনের তৃপ্তি, যত্ন, এবং নিজ হাতে ফল পাওয়ার আনন্দ। তাই আগে এই মানসিক প্রস্তুতি নিতে হবে,” — বলেন তিনি।

মুরগির ঘর তৈরির খরচ

খামার গড়ার খরচ মুরগির সংখ্যা, জায়গার পরিমাণ এবং ঘর তৈরি করবেন না কিনা — এসবের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ:

ছোট আকারের খোপঃ প্রায় $300 খরচ হতে পারে।

বড় খোপঃ $650 থেকে $1000 এর মতো খরচ।

কাঠ ও প্লাইউডের দাম: প্রতি ফুট $2-$3, এবং প্রতি শিট $10-$15। ধাতব বা প্লাস্টিক শিট নিলে খরচ আরও বাড়ে।

শ্রমিক খরচ: কোনো কাঠমিস্ত্রি দিয়ে তৈরি করালে খরচ হতে পারে $1000 পর্যন্ত।

খেয়াল রাখার বিষয়


লিসা স্টিল বলছেন, খোপে অবশ্যই যেসব জিনিস থাকতে হবে:

প্রতি মুরগির জন্য ২-৩ বর্গফুট জায়গা, প্রতি ২-৩টি মুরগির জন্য একটি করে বাসা (nesting box), প্রতি মুরগির জন্য ৮ ইঞ্চি রোস্টিং বার।

এছাড়াও থাকতে হবে:

বায়ু চলাচলের ব্যবস্থা (ভেন্টিলেশন): জানালা খোলা ও সুরক্ষিত থাকতে হবে।

শিকারি প্রাণীর হাত থেকে রক্ষা: লক সিস্টেম, লোহার জাল, এবং সুরক্ষিত গঠন জরুরি।

অতিরিক্ত জায়গা: অসুস্থ মুরগির জন্য কোয়ারেন্টাইন ঘর রাখাও প্রয়োজন।

কীভাবে খরচ কমানো যায়?


স্টিল কিছু উপায় দিয়েছেন যেগুলো অনুসরণ করলে খরচ কিছুটা কমানো সম্ভব:

বাড়ির খাবারের উচ্ছিষ্ট ব্যবহার: মুরগির খাবার (feed) বেশ ব্যয়বহুল। রান্নাঘরের উচ্ছিষ্ট ও বাগানের পোকামাকড়, ঘাস ইত্যাদি দিয়ে তাদের খাদ্যতালিকা কিছুটা পূরণ করা যায়।

ডিম উৎপাদনে দক্ষ জাত নির্বাচন: ব্রয়লার বা দামি জাত না নিয়ে Australorp, Rhode Island Red, Leghorn ইত্যাদি জাতের মুরগি পালন করলে ভালো উৎপাদন পাওয়া যায় কম দামে।

পুরনো খোপ কিনুন: Facebook Marketplace বা স্থানীয় দোকানে পুরনো বা ব্যবহারযোগ্য খোপ কম দামে পাওয়া যায়।

পুরনো কাঠামো রূপান্তর করুন: বাচ্চাদের খেলার ঘর বা পুরনো টুলশেডকে সামান্য পরিবর্তনে মুরগির ঘরে রূপান্তর করা যায়।

শেষ কথা

মুরগি পালন শুধু অর্থ সাশ্রয়ের জন্য নয়, এটি একটি জীবনধারা — যেখানে সময়, যত্ন এবং মনোযোগ দরকার। আপনি যদি এই পরিশ্রম ও আনন্দে অংশ নিতে প্রস্তুত থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি লাভজনক এবং আত্মতৃপ্তিমূলক অভিজ্ঞতা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত