আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত করবে এফবিআই

অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্ত করবে এফবিআই

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকালই এফবিআইর পক্ষ থেকে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একুশে বইমেলা থেকে ফেরার পথে ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী ডা. রাফিদা আহমেদ হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টায় চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এফবিআই ও ইন্টারপোল তদন্ত করেছিল। ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে এফবিআইও। তারা এরই মধ্যে ডিবির সঙ্গে যোগাযোগ করেছে। অভিজিৎ ও তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই বিষয়টিকে এফবিআই আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। এর আগেও বিভিন্ন সময় অনেক চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশের বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে বিদেশের তদন্ত সংস্থার মধ্যে তথ্য বিনিময় হয়েছিল। অনেক ক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে কাজ এগিয়ে নেয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ  বলেন, হত্যারহস্য উন্মোচনে র‌্যাব কাজ করছে। মুক্তমনা যে ব্লগে অভিজিৎ রায় লিখতেন সেই সাইটে গতকাল থেকে প্রবেশ করা যাচ্ছিল না।অভিজিতের হত্যাকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকা বিদেশি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। এপি, এএফপির মতো উল্লেখযোগ্য বার্তা সংস্থা ছাড়াও গার্ডিয়ান, হাফিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও অভিজিতের খবরটি গুরুত্বসহ প্রকাশ করে। গার্ডিয়ান ও হাফিংটন পোস্ট অভিজিৎকে মার্কিন ব্লগার হিসেবে উল্লেখ করে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত