আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশে ১০ বছরে সড়কে ২৫,৫২৬ জনের প্রাণহানী

বাংলাদেশে ১০ বছরে সড়কে ২৫,৫২৬ জনের প্রাণহানী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রধান চারটি মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য সরকার বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে।

বুধবার সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মুজিবুল হকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মহাসড়কে চালকদের একটানা ৫ ঘণ্টার অতিরিক্ত সময়ে গাড়ি না চালাতে এবং তাদের জন্য মহাসড়কে বিশ্রামাগার স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসারে, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে সিরাজগঞ্জের পাঁচলিয়ায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের জগদীশপুরে এবং ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা জেলার লক্ষ্মীকান্ত নামক স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ও পার্কিং স্টেশন স্থাপনের লক্ষ্যে ডিপিপি অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের আওতায় ৫ বছরে মোট ১ লাখ দক্ষ গাড়িচালক সৃষ্টি করার কার্যক্রম চলমান রয়েছে। বিআরটিসি প্রকল্প মেয়াদে অর্থাৎ ২০২২ সালের মধ্যে মোট ৩৬ হাজার গাড়িচালক তৈরি করবে। চলতি বছরের জুন মাসের মধ্যে ৮ হাজার গাড়িচালকের প্রশিক্ষণ সমাপ্ত হবে।

মো. মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা কম হয়েছে, তবে মৃত্যুর হার বেশি ছিল। থ্রি হুইলার, ব্যাটারি চালিত ইজিবাইক, লেগুনা, নসিমন, করিমন নিয়ম ভেঙে মহাসড়কে উঠে যাওয়ায় দুর্ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। এসব ছোট-ছোট যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন করা হবে। দুর্ঘটনা রোধে সড়ক শৃঙ্খলার ব্যাপারে মন্ত্রী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

১০ বছরে সড়কে ২৫ হাজার ৫২৬ জনের প্রাণহানী

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ও পঙ্গুত্ব বরণকারীদের সংখ্যা জানতে চেয়ে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় মোট ২৫ হাজার ৫২৬ জন মানুষ মারা গেছে। একই সময়ে ১৯ হাজার ৭৬৩ জন আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ প্রসঙ্গে হারুনুর রশীদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের যথাযথ সচেতনতার অভাব, যানবাহনের চালকদের দক্ষতার অভাব, আইন অমান্য করার প্রবণতা ও আইনের যথাযথ প্রয়োগের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোডিং, প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় সড়কে মানসম্মত সাইন-সিগনাল রোড মার্কিংসহ নিরাপত্তা অবকাঠামোর অভাবের কথা উল্লেখ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত