আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বৈশ্বিক শান্তি সূচকে পেছালো বাংলাদেশ

বৈশ্বিক শান্তি সূচকে পেছালো বাংলাদেশ

বৈশ্বিক শান্তি সূচকে পিছিয়েছে বাংলাদেশ। ২.১২৮ স্কোর নিয়ে ১০১তম অবস্থানে আছে দেশটি। গত বছর তালিকাটিতে ৯৩তম অবস্থানে ছিল দক্ষিণ এশিয়ার এই দেশ।

অস্ট্রেলিয়ার থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস বুধবার ২০১৯ গ্লোবাল পিস ইনডেক্স শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে।

সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান দেশীয় ও আন্তর্জাতিক সংঘাতের প্রসার এবং সামরিকীকরণের ভিত্তিতে ১৬৩টি দেশের এই তালিকা করা হয়েছে।

আইসল্যান্ড ১.০৭২ স্কোর নিয়ে এই তালিকায় সবার ওপরে অবস্থান করছে। ২০০৮ সাল থেকে শীর্ষে আছে দেশটি।

এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া এবং ডেনমার্ক।

এদিকে আফগানিস্তান ৩.৫৭৪ স্কোর নিয়ে তালিকাটিতে সবার নিচে অবস্থান করছে। এর আগে ১৬২তম, ১৬১তম, ১৬০তম ও ১৫৯তম অবস্থানে আছে যথাক্রমে সিরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন ও ইরাক।

পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভুটান ১৫, মালয়েশিয়া ১৬, শ্রীলঙ্কা ৭২, নেপাল ৭৬, থাইল্যান্ড ১১৬, মিয়ানমার ১২৫, ফিলিপিন্স ১৩৪, ভারত ১৪১ এবং পাকিস্তান ১৫৩তম অবস্থানে আছে।

প্রতিবেদনটিতে বলা হয়, সূচকের প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে আছে দক্ষিণ এশিয়া। গত ছয় বছরে এই অঞ্চলের পরিস্থিতি দিনে দিনে অবনতি হয়েছে।

অভ্যন্তরীণ সংঘাতে শীর্ষে আছে ভারত ও পাকিস্তান। এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জলবায়ু সংক্রান্ত ঝুঁকিতে আছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত