আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শহীদ মিনার ভেঙে এমপির পিতার সেই ম্যুরাল তৈরির কাজ বন্ধ

শহীদ মিনার ভেঙে এমপির পিতার সেই ম্যুরাল তৈরির কাজ বন্ধ

পাবনার সুজানগরের সাতবাড়িয়া ডিগ্রি কলেজে স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবীরের পিতার সেই ম্যুরাল তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

'শহীদ মিনার ভেঙে এমপির পিতার ম্যুরাল' মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে জেলা প্রশাসকের নির্দেশে ম্যুরালটি তৈরির কাজ বন্ধ রাখা হয়।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহম্মদ আব্দুল বাছেত বাচ্চু বলেন, শহীদ মিনারটি বাজার সংলগ্ন রাস্তার পাশে হওয়ায় অনেকেই এর গা ঘেঁষে মলমুত্র ত্যাগ ও আবর্জনা ফেলায় শহীদ মিনারটির প্রবিত্রতা নষ্ট হচ্ছিল। এ কারণে তৎকালীন জেলা প্রশাসক জসিম উদ্দিন শহীদ মিনারটি অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদন নিয়ে এটি ভাঙা হয়েছে।
সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা
'ময়লা ও মলমূত্র ত্যাগের জায়গায় কেন মরহুম আহমেদ তফিজ উদ্দিনের মতো আদর্শবান লোকের ম্যুরাল তৈরি করছেন'- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ। এছাড়া ব্যক্তি বিশেষের ম্যুরাল কলেজ ক্যাম্পাসে কেন বা তারা জায়গাটি কিনে নিয়ে এটি তৈরি করছেন কি-না, তারও জবাব দিতে পারেননি তিনি। সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও কলেজ পরিচালনা কমিটির সদস্য সামছুল হক, আহম্মদ তফিজ উদ্দিনের পুত্র আহম্মেদ ফারুক কবীর বাবু, অ্যাডভোকেট আহসান হাবিব, কলেজ পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

শহীদ মিনার ভেঙে ম্যুরাল তৈরির নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে ইউএনও সুজিৎ দেবনাথ বলেন, কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতি সবই জানেন। আর এমপি যা বলবেন, আমাকে তাই করতে হয়। কলেজ কর্তৃপক্ষ আমার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

তৎকালীন জেলা প্রশাসক (বর্তমান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক) জসিম উদ্দিন মোবাইল ফোনে বলেন, পাবনায় কর্মরত অবস্থায় আমার সঙ্গে ওই কলেজের কারও এই বিষয়ে কোনো কথাই হয়নি। তারা এমনটি বলে থাকলে মিথ্যা বলেছেন।

জেলা প্রশাসক কবীর হোসেন বলেন, 'কলেজ কর্তৃপক্ষের দূরদর্শীতার অভাবেই এমনটি হয়েছে। তারা আরও সতর্ক হয়ে কাজটি করতে পারত। তিনি প্রশ্ন রেখে বলেন- শহীদ মিনার থাকলে জায়গাটি খারাপ, আর ম্যুরাল তৈরি করলে ভালো হয়ে যাবে?'

তিনি বলেন, 'ইতিমধ্যেই ম্যুরাল তৈরির কাজ বন্ধ রেখে শহীদ মিনারটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছি।'

শেয়ার করুন

পাঠকের মতামত