আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘বাদ পড়াদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হবে’

‘বাদ পড়াদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হবে’

ভারত শনিবার (৩১ আগস্ট) আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ঠাঁই হয়নি ১৯ লাখ মানুষের। ফলে ভারতে অবস্থানরত এই নাগরিকদের জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি হলো। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কিছু রাজনীতিবিদ ‘রাজনৈতিক খেলার’ অংশ হিসেবে এই লোকগুলোকে ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী’ বলে আখ্যায়িত করে থাকেন। এ অবস্থায় ভারত যদি তাদের এই লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দুই দেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফায়েজ আহমেদ বলেন, ‘বেশি উদ্বিগ্নতা দেখার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, ’ভারত যদি মিয়ানমারের মতো তাদের লোকগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দেশটির সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।’
সাবেক এ রাষ্ট্রদূত বলেন, ‘এই লোকগুলো অনেক আগে থেকে আসামে বসবাস করে আসছে। স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের নাগরিক হয়ে যাওয়ার কথা।’ কিন্তু বাংলাদেশের পাশের রাজ্যে বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশ নিয়ে রাজনীতি করে ভোট বাড়ানোর চেষ্টা করে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এই লোকগুলোকে নাগরিক করা হয়নি।
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং এখান থেকে মুসলিমদের ভারতের মতো প্রতিকূল জায়গায় যাওয়ার কোনও কারণ নেই বলে তিনি জানান। এ বিষয়ে তিনি বলেন, ’স্বাধীনতার পরে মুসলিমরা ভারতে গেছে এটি অবাস্তব কথা।’
সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেছেন এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকলে কোনও সমস্যা নেই। কিন্তু শঙ্কার জায়গা তৈরি হয় যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন এবং বাদপড়া লোকগুলো ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করেন।”
তিনি বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। কারণ আমরা চাই না অমিত শাহ ও তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই লোকগুলো আমাদের ঘাড়ে চেপে বসুক।’ আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বাংলাদেশ কার্ড যেন ব্যবহার করা না হয় সেজন্য আমাদের সজাগ থাকতে হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের এখন উচিত হবে ভারতে এখনও অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি আছেন যারা বিষয়টিকে (আসামে নাগরিক তালিকা) হাস্যকর মনে করেন। তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে এ বিষয়ে তাদের মাধ্যমে সোচ্চার হওয়া প্রয়োজন।’

শেয়ার করুন

পাঠকের মতামত