আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সিলেটের ক্বীন ব্রিজে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সিলেটের ক্বীন ব্রিজে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘এ ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয়া প্রশংসনীয় উদ্যোগ। এটি অন্য যেকোনো দেশের চেয়ে লম্বা পায়ে হাঁটার ব্রিজ।’

মঙ্গলবার দুপুরে ক্বীন ব্রিজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে পায়ে হেঁটে ব্রিজের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ঘুরে দেখেন। এ সময় তিনি ব্রিজের নিচের আলী আমজদের ঘড়িও ঘুরে দেখেন। তিনি ঘড়ির ঘণ্টা ধ্বনির প্রশংসাও করেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘ক্বীন ব্রিজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। এ ব্রিজের সংস্কার কাজ চলছে শুনে তা দেখতে এসেছি। ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর পদক্ষেপে তিনি সিসিক মেয়রের প্রশংসাও করেন।’

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা ইস্যু নিয়ে তার দেশের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তার দেশের সরকার সব সময় বাংলাদেশের পাশে আছে ও থাকবে। রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনে মিয়ানমারকেই প্রধান ভূমিকা রাখতে হবে।’

এজন্য তাদের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে আমেরিকা কাজও করছে বলে জানান তিনি।

ক্বীন ব্রিজ সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর ওপর স্থাপিত লৌহ নির্মিত সেতু। এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। দেশে-বিদেশে সিলেটের পরিচিতি তুলতে ধরতে এ সেতুর ছবি ব্যবহৃত হয়ে থাকে। এটি সিলেট শহরের প্রবেশদ্বারও।

ধনুকের মতো বাঁকানো ক্বীন ব্রিজের দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। ১৯৩৩ সালে তৎকালীন রেলওয়ে বিভাগ এ সেতুটি নির্মাণ করে। প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। আসাম প্রদেশের ইংরেজ গভর্নর মাইকেল ক্বীনের নামে ব্রিজের নামকরণ করা হয় ক্বীন ব্রিজ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ব্রিজের উত্তর প্রান্তের একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় পাক হানাদার বাহিনী। স্বাধীনতার পর ১৯৭৭ সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রিজের বিধ্বস্ত অংশ কংক্রিট দিয়ে পুনঃনির্মাণ করা হয়। এরপর থেকে ব্রিজ দিয়ে যান চলাচল করছে।

প্রায় ৮৫ বছরের পুরনো এ সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সেতুটি সংস্কারের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়। তবে যান চলাচল বন্ধ থাকলেও পথচারীদের জন্য ব্রিজটি খোলা রয়েছে।

সিসিক মেয়র জানান, ‘ক্বীন ব্রিজ একটি ঐতিহ্যবাহী ব্রিজ। এই ব্রিজ ব্রিটিশদের তৈরি। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিলেট সফরে আসলে তিনি ব্রিজটি ঘুরে দেখেন। ব্রিজের সংস্কার কাজ চলছে। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় যান চলাচল বন্ধ রেখে পায়ে হেঁটে চলাচলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।’

শেয়ার করুন

পাঠকের মতামত