আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঢাকা সিটি কাউন্সিলরের বাসায় কোটি কোটি টাকার চেক-এফডিআর

ঢাকা সিটি কাউন্সিলরের বাসায় কোটি কোটি টাকার চেক-এফডিআর


র‌্যাবের অভিযানে আটক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বরের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসা থেকে বিভিন্ন ব্যাংকের ছয় কোটি ৭৭ লাখ টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে। এছাড়া এক কোটি টাকার এফডিআরের কাগজ পেয়েছে র‌্যাব।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় মিজানকে নিয়ে ঢুকে সংস্থাটি। তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এর আগে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, একটি অবৈধ বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সারওয়ার আলম ঢাকাটাইমসকে বলেন, 'আমরা তার বাসা তল্লাশি করেছি। মিজান খুব চালাক প্রকৃতির লোক, তাই কোনো তথ্য তিনি সহজে দিচ্ছেন না। আমরা তার অবৈধভাবে উপার্জিত আরও অর্থের সন্ধান চালাচ্ছি।’

মিজানকে ধরতে বুধবার রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তবে তখন তাকে পাওয়া যায়নি। মিজানের বিরুদ্ধে টেন্ডারবাজি-চাঁদাবাজি, ভূমি দখল, মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে মাদক ও চোরাই গ্যাস-বিদ্যুতের ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত