আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি’

‘ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি’


ভারতের দাসত্ব বরণ করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু। তবে তা কোনো ব্যক্তি বা দলের নয়। ভারতের সাথে কি চুক্তি হয়েছে তা অবিলম্বে দেশের মানুষের সামনে প্রকাশ করুন। নইলে ধরে নিব, মানুষ যা বলছে তাই সত্য ‘ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে।’

তিনি আরো বলেন, দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জন্য আবরার ফাহাদ খুন হয়েছে। ছাত্রলীগের সোনার ছেলেরা এভাবে শত শত মায়ের বুক খালি করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগ টর্চারসেলে পরিণত করেছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়েজিত ভারতের সাথে অসমচুক্তি ও আববার ফাহাদ খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়া কোনো অঙ্গীকার করে জেল থেকে মুক্ত হবেন না। রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে তাঁকে মুক্ত করা হবে। অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি নেতা-কর্মীদের নির্মম নির্যাতন করেছেন। অনেক র্ধৈয ধরেছি, আর না। গণবিস্ফোরণের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দেয়ার আহবান জানান তিনি।

দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নগর বিএনপির সাধারণ সমবপাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম মাহবুব ও রতন আকন্দ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর সভাপতি মোজাম্মেল হক টুটু, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুল আলম রানা, মহানগর সভাপতি নাইমুল করিম লুইন, শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ ও সেক্রেটারি মফিদুল ইসলাম মোহন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আলম খসরু ও সাধারন সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর সভাপতি আতাহারুল আলম তালুকদার রিপন ও সাধারণ সম্পাদক আমিনুল হক ফয়সাল প্রমুখ। এর আগে আবরার ফাহাদ হত্যার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত