আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জাতীয় সংগীতের সুরে সংগীত গাওয়ায় মাদ্রাসা বন্ধ

জাতীয় সংগীতের সুরে সংগীত গাওয়ায় মাদ্রাসা বন্ধ

বাংলাদেশের জাতীয় সংগীতের সুরে একটি নিজস্ব সংগীত রচনা করে শিশু শিক্ষার্থীদের দিয়ে গাওয়ানোর ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কুরআন আল আরাবিয়্যাহ মাদ্রাসাটি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানার কর্মকর্তারা মাদ্রাসা কমিটির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত জানান। রাতে মুরাদনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে ক্ষমা চেয়েছেন ঐ মাদ্রাসা শিক্ষক।

মুরাদনগর প্রশাসন জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত বাংলাদেশের জাতীয় সংগীতের আদলে একটি সংগীত সুর করে শিক্ষার্থীদের দিয়ে গাওয়ানো সংক্রান্ত একটি সংবাদ তাদের গোচরে আসার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের দায়িত্বশীলরা জানান, বাচ্চাদের দিয়ে এই সংগীত গাওয়ানো হয়েছে। মাদ্রাসার স্থাপনেও কোনও অনুমোদন নেওয়া হয়নি।

রবিবার রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহম্মেদ বলেন, 'রবিবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আমরা সেখানে যাই। তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা বাচ্চাদের দিয়ে করাইছে। আর মাদ্রাসাটির অনুমতি নেই। উপজেলা প্রশাসন সেগুলো দেখছে, ইউএনও ছিলেন। যিনি সংগীতটি সৃষ্টি করেছেন, তিনি বেতনভুক্ত পরিচালক। আমরা মাদ্রাসার কমিটির সঙ্গে কথা বলেছি।'

মাদ্রাসার পরিচালক মুফতি নাজিবুল্লাহ আফসারী সম্প্রতি এই সংগীত সৃষ্টি করে নিজের পরিচালনাধীন প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের দিয়ে গাইয়েছেন। প্রচার করেছেন নিজের ফেসবুক আইডি ও ইউটিউবেও। ভিডিওতে তিনি লিখেছেন, ‘দারুল কুরআন আল আরাবিয়্যা মাদ্রাসার জাতীয় সংগীত।’

শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে নাজিবুল্লাহ আফসারী বলেন, ‘আসলে গজল গাওয়া ছিল উদ্দেশ্য। জাতীয় সংগীত বলে চালিয়ে দেওয়া বা এরকম কিছু চিন্তাধারা ছিল না। সুরটা আমার ভালো লাগে, ছোটবেলা থেকেই এই সুরটা আমার পছন্দের একটা সুর। চিন্তা করলাম যে, একটা গজল এই সুরে ইয়া করি। একটা গজল, আল্লাহ-তায়ালার নামে হামদ। আর একটা সুরে হামদ গাওয়া তো আর নাজায়েজ না।’

‘আমার দয়ার আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার দয়ায়, তোমার মায়ায়, অধম আমি বেঁচে আছি…। ’ শীর্ষক মুখরার পুরো সুরটি জাতীয় সংগীতের আদলে।  নাজিবুল্লাহ আফসারী বলেন, ‘প্রথম কলি তো জাতীয় সংগীতের  সুর, এরপর তো বাকিটা আমার সুর।’ নিজের এই সংগীত তিনি ১৩ অক্টোবর ফেসবুক আইডিতে (singernajibullah.afsari) শেয়ার করেন। এরপর ১৫ অক্টোবর তার ইউটিউব (najibullah tv) চ্যানেল নাজিবুল্লাহ টিভিতে আপলোড করেন। গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সংগীত নিয়ে কওমি মাদ্রাসা ঘরানার শিক্ষার্থী ও আলেমদের মধ্যেও সমালোচনার সৃষ্টি করেছে।

নাজিবুল্লাহ আফসারী এ প্রসঙ্গে বলেন, ‘আল্লাহ সুর দিয়েছেন, আল্লাহর সুরে গাওয়া তো আর হারাম না।  গাইলাম, এটা রেকর্ডিং করলাম। মানুষ ইডারে জাতীয় সংগীত বইলা চালাই দিতেছে। আসলে জাতীয় সংগীত তো হচ্ছে দেশের কিছু কথা থাকতে অইবো, শুধু আল্লাহর নাম নিলে তো হবে না। রাসূল সা. এর  নাম নিতে অইবো, কোরআন আর দেশের কথা বলতে অইবো— আমারটায় এমন কোনও কিছু ছিল না।’

নাজিবুল্লাহ জানান, তার সংগীতটি হচ্ছে হামদে হামদে বারিতায়ালা, আল্লাহর প্রশংসা করে গাওয়া। তিনি এটি রচনা করেছেন ও সুর করেছেন। তিনি বলেন, ‘আমার এটা হচ্ছে হামদে বারিতায়ালা, আল্লাহর প্রশংসা করে গাওয়া। এটা লিখেছি ও সুর করেছি আমি। ছাত্রদেরকে ওইদিন একটু হাফ ক্লাস ছিল, চিন্তা করলাম সবাইকে নিয়ে একটা গজল গাই।’

জাতীয় সংগীতের সুরে নিজস্ব সংগীত রচনা করা কতটা ঠিক হলো প্রশ্নে তিনি বলেন, ‘এহন তো সমালোচনা করতেছে। অনেকে তো নম্বরও দিয়ে দিসে। প্রথম কলি তো জাতীয় সংগীতের সুর, এরপর তো বাকিটা আমার সুর।’

গত দুই মাস আগে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় নাজিবুল্লাহ আফসারী প্রতিষ্ঠা করেন দারুল কুরআন আল আরাবিয়্যা মাদ্রাসা। বর্তমানে তার প্রতিষ্ঠানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে, যারা প্রাথমিক পর্যায়ের ক্লাসে পড়াশোনা করছে। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার তিনি শিক্ষার্থীদের দিয়ে নিজের সৃষ্টি সংগীত গাওয়ান ও ভিডিও করেন।১৩ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি  প্রচার করেন। জাতীয় সংগীতের আদলে সৃষ্ট ধর্মীয় এ গানটিতে শিশুদের বুকে হাত দিয়ে গাইতে দেখা যায়। এসময় নাজিবুল্লাহ আফসারীই শিক্ষার্থীদেরকে গাইড করছিলেন।

নাজিবুল্লাহ আফসারী রচিত সংগীত পরিবেশন করছে শিশু শিক্ষার্থীরাএ বিষয়ে বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস (যুগ্ম সচিব) জাফর রাজা চৌধুরী বলছেন, ‘মাই গড। জাতীয় সংগীত বিকৃত করার কোনও সুযোগ নেই। আর এটা তো কেবল জাতীয় সংগীতই নয় যে, কোনও ব্যক্তি একটি গান লিখেছেন, এখন আমার ইচ্ছে হলো একটি শব্দ বা দুটো শব্দ যোগ করে দিয়ে কিছু একটা করবো। এটা করলেই আমাদের সেকশন ৭৮ -এ  কপিরাইট লঙ্ঘন হবে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা ওই শিক্ষককে ডাকবো।’

নাজিবুল্লাহ আফসারী লিখিত তার প্রতিষ্ঠানের সংগীতটি হলো—

আমার দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার দয়ায়

তোমার মায়ায়

অধম আমি বেঁচে আছি...

দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি

তব দয়াতে

এই ধরাতে আমি

তব দয়াতে

এই ধরাতে আমি

নেয়ামতে ডুবে আছি

দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি

আমারও এ বুকে

রেখেছি তোমাকে

যপি তোমায় দিবানিশি...

দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি...

যে তোমায় ভুলে যায়

তাকেও দাও ঠাঁই

যে তোমায় ভুলে যায়

তাকেও দাও ঠাঁই

যদি তওবা করে ফিরে আসি...

দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার দয়ায়

তোমার মায়ায়

অধম আমি বেঁচে আছি...

দয়ার আল্লাহ

আমি তোমায় ভালোবাসি...

 


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত