আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যথাসময়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

যথাসময়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ‘যথাসময়ে নতুন রাষ্ট্রিপতি নির্বাচন হবে।’ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বুধবার সকালে অধস্তন আদালতের বিচারকদের জন্য এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হচ্ছে। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন কেউ আসছেন। সেই হিসাবে ২৪ এপ্রিলের আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। যেহেতু তিনি (বর্তমান রাষ্ট্রপতি) দুই টার্ম থেকেছেন। সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন নির্বাচিত হবেন।’

নিম্ন আদালতে চার দফা নাকচের পর হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে জামিন সংক্রান্ত বিষয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, কোনো মন্ত্রণালয়ই হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তাহলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেননি।’

জামিন সংক্রান্ত বিষয়ে যারা প্রশ্ন তুলছেন তারা জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও সেটা বলতে চান না মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছে, উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু নয়।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত