আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দগ্ধ শিক্ষার্থী মেহেদী হাসান শাওন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেদীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আজ শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা চলাকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও মেহেদীর মামা এ তথ্য নিশ্চিত করেন।


মেহেদীর মামা আলমাস হোসেন বলেন, ‘আগুনে পুড়ে অনেক কষ্ট সহ্য করেছে মেহেদী। রাতে শ্বাসকষ্ট শুরু হয়। আজ সকালে মৃত্যু হয়েছে।’

এর আগে ১ মে সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা বাজারের রাস্তার পাশের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় শাওনসহ ৮ জন দগ্ধ হন। মেহেদী হাসান শাওনের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফেরেন তিনি। সোমবার পার্শ্ববর্তী ধুপখোলায় বাজার করতে গেলে এ ঘটনার শিকার হন।

মেহেদীর মেস সঙ্গী ও বন্ধু হাসান আলী জানান, ঘটনার দিন সকালে মেসে কে প্রথম বাজার করবে তা নিয়ে কথা উঠলে শাওনই প্রথম বাজার করার জন্য রাজি হয়। এরপর সকাল ১০টার দিকে সে ধুপখোলা মাঠের পাশে বাজারের জন্য যায়। এর কিছুক্ষণ পরে মেসের নিচে থাকা সেলুন দোকানি হাসানকে খবর দেন মেহেদি দগ্ধ হয়েছে। এরপর তাড়াহুড়া করে হাসপাতালে আনা হয়। টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর হেরে গেছে মেহেদি।

আহাজারি করে মেহেদির বাবা আব্দুল লতিফ বলেন, ‘আমার বেটা আর নাই। আমার সব শেষ হয়ে গেল। আমার আর কিছুই রইল না। আমার একটাই ছেলে। আগুনের খবর মেহেদি আমাদের জানাতে দেয়নি। পরে ওর বন্ধুরা জানালে আমরা তড়িঘড়ি ঢাকা চলে আসি। আমার বেটাকে বাঁচাতে পারলাম না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘মেহেদীর মৃত্যুতে আমরা শোকাহত। এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।’

এদিকে মেহেদীর অকাল মৃত্যুতে শোকের মাতম বয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের। অনেকে স্মৃতিচারণ করছেন ফেসবুকে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত