আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার শঙ্কা এবারও

চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার শঙ্কা এবারও

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা সড়ক। সড়কটির পাশে বয়ে গেছে শীতল ঝরনা খাল। আবর্জনা জমে খালটি এখন ভরাট। গজিয়ে উঠেছে ঘাসও। তার ওপর খেলা করছে শিশুরা। খালটি থেকে সিটি করপোরেশনের কর্মীদের কখনও আবর্জনা পরিষ্কার করতে দেখেননি স্থানীয়রা। শুধু এই খালটি নয়, সম্প্রতি নগরের ২১টি খাল ও নালা সরেজমিন ঘুরে আবর্জনায় ভর্তি দেখা গেছে। ফলে অল্প বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে যাচ্ছে। এবারের বর্ষায়ও জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্বয়ং জলাবদ্ধতা নিরসনের কাজে জড়িত থাকা কর্মকর্তারা। তাঁদের দাবি, খাল-নালায় জমে থাকা বর্জ্যের কারণে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল মিলছে না। অন্যদিকে, খাল-নালা থেকে আবর্জনা পরিষ্কারে নির্বিকার সিটি করপোরেশন।

বিশেষজ্ঞরা বলছেন, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্থানে নগরের বাসিন্দাদের বর্জ্য ফেলা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা উন্নত করতে হবে সিটি করপোরেশনের। নয় তো এবারও জলাবদ্ধতার কষ্ট ঘুচানো যাবে না। চট্টগ্রামে নগরের জলাবদ্ধতা নিরসনে ১১ হাজার কোটি টাকার ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে চারটি প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার কোটি টাকা।


সরেজমিন ঘুরে নগরের ২১টি স্পটে খাল-নালায় ময়লার স্তূপ পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে– চাক্তাই খালের শাখা খাল বাকলিয়া-বউবাজার এলাকা, বউবাজার ডাইল বাড়ি, চাক্তাই খালের তক্তারপুল, বাকলিয়া এক কিলোমিটার, বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন মির্জা খালের শাখা খাল, আতুরার ডিপো এলাকার নালা, হোটেল লর্ডসইন সংলগ্ন কালভার্ট, ২ নম্বর গেট কবরস্থান সংলগ্ন খাল, চকবাজার হিজড়া খাল, চকবাজার ধুনিরপুল, ফুলতলা ব্রিজ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পাশে নাসির খালের কালভার্ট, ঠাণ্ডামিয়ার ব্রিজ সংলগ্ন খাল, রঙ্গিপাড়া কন্ট্রোল মোড় এলাকার খাল, ঈদগাহ মুন্সিপাড়া ব্রিজ, রূপসা বেকারি সংলগ্ন আজবাহার খাল, সদরঘাটের পিকে সেন লেন নালা ও কলাবাগিচা খাল। এসব খালের কোথাও আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে আছে। কোনোটিতে আবর্জনার ওপর ঘাস জমেছে।

এ ছাড়া সিটি করপোরেশনের ৩০টি ডাস্টবিন থেকে ১৭টি খালে আবর্জনা যাচ্ছে বলে দাবি করেছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তাঁরা একটি তালিকা তৈরি করেছেন। এর মধ্যে চাক্তাই খাল, চাক্তাই শাখা খাল, বাকলিয়া খাল, রাজাখালী খাল-৩, শীতল ঝরনা খাল, মহেশখাল, মহেশখালী খাল, টেকপাড়া খাল, বদরখালী খাল, সদরঘাট খাল-১ ও ২, বামনশাহী খাল, চশমা খাল, গয়নাছড়া খাল-২, খন্দকিয়া খাল, আজববাহার খাল ও নয়ারহাট খাল। এসব খালে সিটি করপোরেশনের ডাস্টবিন থেকে সরাসরি আবর্জনা যায়।

এ ছাড়া বাকলিয়া খালের রাহাত্তারপুল, মহেশখালী খালের ফইল্যাতলী ব্রিজের পাশে, চাক্তাই খালের মাস্টারপুল, বাড়ইপাড়া ব্রিজ, ফুলতলা, ধুনিরপুল, মিয়াখান নগর, বদরখালী খালের সিটি করপোরেশন কলেজ এলাকা, বামনশাহী খালের কাজীপাড়া, শীতল ঝরনা খালের আতুরার ডিপো ও আশেকানে ডিগ্রি কলেজের পেছনে সদরঘাট খাল-১ এর পি কে সেন সাততলা এলাকা ও চশমা খালের ২ নম্বর গেট এলাকায় খালে সিটি করপোরেশনের ডাস্টবিন থেকে সরাসরি ময়লা পড়ছে। ডাস্টবিন থাকায় অনেক এলাকায় সরাসরি খালে বর্জ্য ফেলা হচ্ছে অনেক এলাকায়।

বাঁধকে দায়ী করছেন মেয়র, সিডিএর তীর চসিকের দিকে সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে নালার দৈর্ঘ্য ৯৭২ কিলোমিটার। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কর্মকর্তাদের দাবি, নগরে নালার পরিমাণ ১ হাজার ৬০০ কিলোমিটার। এরই মধ্যে নির্মিত মাত্র ৫৪ কিলোমিটার নালা পরিষ্কার রাখার দায়িত্ব তাদের। বাকিগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিকের। এসব নালা নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলে পানি আটকে থাকছে।

তবে ভিন্ন কথা বলছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, প্রকল্পের আওতায় নির্মাণকাজের জন্য খালে যেসব বাঁধ দেওয়া হয়েছে, সেগুলো বৃষ্টির আগে অপসারণ করতে হবে। নয়তো জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে। তা ছাড়া ৩ ফুটের বেশি প্রশস্ত নালা ও খাল পরিষ্কার এবং পানি চলাচলের প্রবাহ রক্ষার দায়িত্ব সিডিএর।

তবে সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, আমরা কাউকে দোষারোপ করছি না। তবে সিটি করপোরেশন বলেছিল, খালে বাঁধের কারণে জলাবদ্ধতা হচ্ছে। আমরা বাঁধ সরিয়ে নিয়েছি। কিন্তু বাঁধ সরিয়ে নিলে তো হবে না, পানি তো ড্রেন দিয়ে খালে আসতে হবে। ড্রেন নিয়মিত পরিষ্কার না করলে সেখানে যদি ময়লা-আবর্জনা জমে থাকে, তাহলে পানি খালে যাবে কীভাবে?

আইনের কঠোর প্রয়োগ চান বিশেষজ্ঞরা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বর্জ্য সংগ্রহের যে ব্যবস্থা রয়েছে, তা সন্তোষজনক নয়। ন্যূনতম যে ব্যবস্থা রয়েছে, তাতেও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না করার কারণে শৃঙ্খলা আনা যাচ্ছে না। নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে নগরবাসীর বর্জ্য ফেলা নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে জরিমানা ও কঠোর শাস্তি দিতে হবে। তবেই বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। নয়তো জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছু হবে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত