আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী যখন মনে করবেন : আইনমন্ত্রী

তখন নির্বাচনকালীন সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী যখন মনে করবেন : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী যখন মনে করবেন, তখন তিনি নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন, বিদেশি সংস্থা মতামত দেওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার তা করবে। আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। এ সময় মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত