আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চালু

প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চালু

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিয়াবাড়ী থেকে আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল ছেড়েছে।

এর আগে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় সকাল ৯টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এমআর‌টি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক শেখ খ‌লিলুর রহমান জানান, লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে মেট্রোরেল বন্ধ ছিল। সমস্যা সমাধানে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এর পর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত