আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মেট্রোরেলে ব্যবসা নয়: পরিকল্পনামন্ত্রী

মেট্রোরেলে ব্যবসা নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা সবাই কম ভাড়া চাই, টাকার অভাবে। সৌদি আরবে গেলেও কম ভাড়া চাই। তবে, আমাদের উদ্দেশ্য জনগণ ও খেটে-খাওয়া সাধারণ মানুষের কল্যাণ করা। সাধারণ মানুষের জন্য সহজ হবে এটাই প্রধানমন্ত্রী চান। মেট্রোরেলে ব্যবসা নয়, এটা একটা কল্যাণমূলক কাজ। যাতে করে মেট্রোরেল চালিয়ে খরচটা উঠে আসে। যাতে করে পরিচালন ব্যয় ও সংশ্লিষ্টদের বেতন ভাতা দিতে পারি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আয়োজনে নগরীর আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেলে ভ্রমণ করেন মন্ত্রী। এ সময় মেট্রোরেলের ভাড়া কমানোর বিষয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন মন্ত্রী।

সামনে সরকার আরও মেগাপ্রকল্প হাতে নেবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বড় বড় কাজ করতে পারে মেট্রোরেল তার প্রমাণ। বাংলাদেশের মানুষ সবাই গর্ববোধ করে মেট্রোরেলের জন্য। আগামীতে মেট্রোরেলের মতো বড় বড় কাজ করতে পারবো এ জন্য আমরা অপেক্ষায় আছি। এ জন্য আমরা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করি। আমরা আগামীতে আরও আধুনিক হবো। বড় বড় আধুনিক প্রকল্প বাস্তবায়ন করবো। প্রত্যেক প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন চায়।’

মেট্রোরেল বাস্তবায়নে উচ্ছ্বাস প্রকাশ করে মন্ত্রী বলেন, মেট্রোরেলে কোনো আওয়াজ নেই শব্দ নেই। আমরা খুব আরামে যাতায়াত করতে পারি। এ গণপরিবহনের মাধ্যমে প্রমাণিত আমরা একটা আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তুলতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীর ধারণায় এটা সম্ভব হয়েছে। সার্বিকভাবে এটা বড় অর্জন। বাঙালি হিসেবে আমি গর্বিত।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত