আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান

সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান

সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সফর শেষে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তিনি ভারতের দিল্লিতে সফর করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধান আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন খেলাধুলা সংশ্লিষ্ট ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের সঙ্গে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে যোগ দেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সম্মেলনের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল-বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারী সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।

এছাড়া এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাপ্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশ নিয়ে নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা জোরদারের ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজের ব্যাপারে আলোচনা করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত