আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

আওয়ামী লীগ সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে:মানিক এমপি

আওয়ামী লীগ সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে:মানিক এমপি

ছাতক-দোয়ারার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। গ্রামের মানুষ শহরের মানুষের মতো তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করছে আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার দূরদর্শী নেতৃত্বের কারণে।তাই দেশের এই অভূতপূর্বক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারোও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ছাতকের সিরাজগঞ্জ হতে কুর্শী মোহাম্মদগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে কুর্শী মোহাম্মদগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার এলজিআরডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সাবেক চেয়ারম্যান মো: শায়েস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সরকার, ইউনিয়ন সদস্য সায়েক আহমদ, সাবেক ইউনিয়ন সদস্য আলী হায়দার রাজু, আওয়ামী লীগ নেতা আব্দুর রব তালুকদার, ডা: আফরোজ আলী, মাওলানা রশিদ আহমদ ও মাস্টার সুরুজ আলম জয়নাল প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত