আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা মিথ্যাচার করে তথ্য প্রযুক্তির সুযোগ নিচ্ছে। আমরা বিশ্বাস করি, তারা যত অপপ্রচার করুক না কেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি কখনোই বিভ্রান্ত হবে না।

শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার ২৯ বছরের শাসন আমলে এদেশকে পাকিস্তানের মতো একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা ছিলেন। তাই বাংলার মানুষ আবারও ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এ দেশ থেকে চলে গেছে। কিন্তু তাদের সহযোগী রাজাকার আলবদর, আল শামস, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা সবাই বাংলাদেশে রয়ে গেছে। তারা এখনো আছে। আশপাশে, আমাদের সঙ্গে অনেকটাই মিশে আছে।

পরে পুলিশ লাইন স্কুল এান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক’ আলোচনায় যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীর বিক্রম মাহাবুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম জালাল উদ্দিন আকবরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত