আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ’

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’র (এআইইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে নিয়মিত আয়োজন ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজে সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।

সেমিনারে মন্ত্রী তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সাবেক পরিচালক এবং বাংলালিংকের উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার (সিসিআরএও) তৈমুর রহমান; জয়তুন বিজনেস কনসালটেন্ট এবং ওঙ্কুর ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান আফরান আলী এবং এআইইউবি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান।

এ ছাড়াও সেমিনারে এআইইউবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এআইইউবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. ফারহিন হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসমিন সুলতানা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত