আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে কিছু আসে না : মেয়র আতিক

পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে কিছু আসে না : মেয়র আতিক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের ওপর ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রেজিস্ট্রার জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে কিছু আসে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, গালি খেতে হয় আমাদের। আপনারা ১০ জনের ফোন নম্বর পেপারে দিয়ে দেন। লিখে দেন, জন্ম নিবন্ধনে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখেন কত ফোন আসে, কত গালি খান। আমাদেরও সহ্যের সীমা আছে। মনের দুঃখ থেকে কথাগুলো বলছি।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল রাশিদুল হাসান প্রমুখ।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যে গালি শুনছি, সেটা যদি পাল্লায় রাখি তা লোড নিতে পারবে না। না আমরা নিতে পারব, না সরকার নিতে পারবে। মানুষের ভোগান্তি কিন্তু বদ দোয়া। লোকবল, টেকনিক্যাল দিক সব সমাধান করুন। যেখানে সরকারের ইমেজ নির্ভর করে, সেখানে লোকবল সংকট থাকবে কেন?’

তিনি বলেন, ‘সার্ভার ডাউন হলে কেউ ফোন ধরে না। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হচ্ছে। এই দেশে এমন চলতে পারে না। ডাউনলোড দিতে গিয়েও হয় না। আবার সার্ভার ডাউন না থাকলেও স্লো থাকে’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত