আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিএনপি-জোট ভাঙার প্রয়োজন নেই আওয়ামীলীগের : কাদের

বিএনপি-জোট ভাঙার প্রয়োজন নেই আওয়ামীলীগের : কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বারবার বলছে জোট ভাঙা, দল ভাঙার কথা। আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র করার প্রয়োজন নেই।

আওয়ামী লীগ এখন ভালো অবস্থানে আছে। বিএনপির আপন ঘরের শত্রু তাদের দল ভাঙার জন্য, জোট ভাঙার জন্য যথেষ্ট। বাইরে থেকে আওয়ামী লীগের দল বা জোট ভাঙার কোনো প্রয়োজন নেই। জনগণ এখন আন্দোলনের মুডে নেই।

রবিবার দুপুরে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

দুর্বৃত্তদের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান ওবায়দুল কাদের।

শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী সফল করতে আয়োজিত যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেছিলেন, পুলিশ বলেছে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। তাই শেখ হাসিনাকে আমি বলব-আপনি পদত্যাগ করুন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ পদত্যাগ দাবি তো তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসার পর শত শত বার করেছে। এ দাবি করার মতো অবস্থানে বিএনপি নেই। শেখ হাসিনা আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, তিনি দেশ-বিদেশে অনেক বেশি গ্রহণযোগ্য।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির নেতা-কর্মীদেরই এখন একযোগে পদত্যাগ করা উচিত। বিএনপি একটি বড় দল। আন্দোলনে ৫০০ লোকও কোথাও জমাতে পারেনি। গত ৭-৮ বছরে বাংলাদেশের কোথাও একটা বড় মিছিল হয়নি।

তারা জাতীয় নির্বাচনেও যায়নি, সংসদেও তারা নেই। এই ব্যর্থতার জন্য দলটির নেতা-কর্মীরা হতাশ। এ মুহূর্তে তাদেরই একযোগে পদত্যাগ করা উচিত।

(নিউজটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন)

শেয়ার করুন

পাঠকের মতামত