আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই: তথ্যমন্ত্রী

বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই: তথ্যমন্ত্রী

বিএনপির চলমান আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল তারা (বিএনপি) ঘোষণা দিয়েছে ২৮ অক্টোবর নাকি সরকার পতনের লক্ষ্যে মহাসমাবেশ করবে। ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু। সেদিন তারা ঘোষণা করবে আগামী নির্বাচনের পর তাদের আন্দোলন শুরু হবে। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন আগামী ২৮ তারিখ নাকি তারা সমাবেশ করবেন। এরপর মানুষের প্রতিক্রিয়া ছিল এটা কী এই অক্টোবরে, নাকি আগামী বছর অক্টোবরের আন্দোলন। মূলত, বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে সবাই প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং যুক্তরাষ্ট্র সংহতি জানিয়েছে। কিন্তু বিএনপি জানায়নি। তারা আছে খালেদা জিয়া আর তারেক জিয়ার মামলা নিয়ে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মা-বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবে। তোমরা যখন বাবা-মা হবে বুঝবে বাবা-মা কী জিনিস। পশ্চিমা বিশ্বে শত শত বৃদ্ধাশ্রম, বৃদ্ধ হলেই সেখানে দিয়ে আসে। অর্থনৈতিকভাবে আইউরোপ আমেরিকা থেকে আমরা দরিদ্র‍ হতে পারি, কিন্তু পারিবারিকভাবে, নীতি-নৈতিকভাবে আমাদের বন্ধন তাদের চেয়ে অনেক বেশি দৃঢ়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত