আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আন্দোলন হলেও পে-স্কেল পরিবর্তনের সুযোগ নেই: অর্থমন্ত্রী

আন্দোলন হলেও পে-স্কেল পরিবর্তনের সুযোগ নেই: অর্থমন্ত্রী

 বেতন ও মর্যাদার প্রশ্নে আন্দোলন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে বুধবারই ক্লাসে ফিরেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আর এদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আন্দোলন হলেও যে পে-স্কেল দেওয়া হয়েছে, তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

তবে, আলোচনার ভিত্তিতে কোনো প্রস্তাবনা এলে তা এই বেতন কাঠামোতে সংযুক্ত করা যেতে পারে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অষ্টম বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পে-স্কেলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

মুহিত বলেন, ‘অধিকাংশ সময় এসব আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। তারা বেতন কাঠামো না বোঝার কারণেই এসব আন্দোলন হচ্ছে।’

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলব না। শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন।’

বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের কিছু দোষ ছিল। এটা ইতোমধ্যে সংশোধন হয়ে গেছে। সেজন্য তারা আন্দোলন থেকে সরে গেছে।’

চীনের নেতৃত্বে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার জন্য সম্প্রতি অর্থমন্ত্রী বেইজিং গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি এই প্রেস ব্রিফিং করলেন।

ব্রিফিংয়ে মুহিত জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদস্য হতে গেলে আমাদের সংসদের সম্মতি লাগবে।

এছাড়া বাংলাদেশে চীনের বিভিন্ন কোম্পানির বিনিয়োগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘তারা এখন আমাদের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য খুব বেশি আগ্রহী। তবে তাদের প্রকল্প দেয়ার আগে মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।’


শেয়ার করুন

পাঠকের মতামত