আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন

আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী ও ৪২তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন সোমবার (৬ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি সার্ভিস কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট, জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং জেনারেল অফিসার কমান্ডিং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া।

এ সময় আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আর্মি সার্ভিস কোরের একদল চৌকস সেনাসদস্য মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ প্রদর্শন করেন।

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী আর্মি সার্ভিস কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, যুদ্ধ ও শান্তিকালীন নিরবচ্ছিন্নভাবে রসদ ও পিওএল সরবরাহ এবং যানবাহন সহায়তা প্রদানের মত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এছাড়াও সেনাবাহিনী প্রধান জাহানাবাদ সেনানিবাসে ৫০ শয্যা বিশিষ্ট একটি সম্মিলিত সামরিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোববার (৫ নভেম্বর) আর্মি সার্ভিস কোরের ৭ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের উপস্থিতির মধ্য দিয়ে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি ও কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত