আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ

নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ

বাংলাদেশে নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কমনওয়েলথের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস এ কথা জানিয়েছেন।

 

রোববার (১৯ নভেম্বর) ঢাকায় সফররত কমনওয়েলথের ৪ সদস্যের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক হয়।

বৈঠক শেষে কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন দলের সদস্য অ্যান্ড্রুস আরও বলেন, এখানে এসেছি নির্বাচনী প্রস্তুতি জানতে। পাশাপাশি আমরা বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।

লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, প্র-ইলেকশন এসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।

তিনি আরও বলেন, আমরা ২২ নভেম্বর চলে যাবো। তার আগে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবো। কমনওয়েলথ মহাসচিবকে পরবর্তী করণীয় নিয়ে আমাদের সুপারিশগুলো জানাবো।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত