আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

একুশে বইমেলার নিরাপত্তা নিয়ে শঙ্কিত পাঠক-প্রকাশক

একুশে বইমেলার নিরাপত্তা নিয়ে শঙ্কিত পাঠক-প্রকাশক

একুশের বই মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছাড়াও মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ারসহ আশপাশের দুই কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে বলে বই মেলা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামি ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই মেলা উদ্বোধনের কথা রয়েছে। এ বছর মেলায় ৪শ’টি প্রতিষ্ঠানের সাড়ে ৬’শ স্টল থাকবে বলে বাংলা একাডেমির এক সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে কয়েকজন লেখক ও প্রকাশক দুর্বৃত্তদের হামলার টার্গেটে পরিণত হওয়ায় মেলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ পাঠক ও প্রকাশকরা। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বই মেলা। আবেগ-উচ্ছাস আর ভালোবাসায় লেখক-প্রকাশক ও পাঠকদের মিলন মেলা হয়ে ওঠে এর প্রাঙ্গণ। বই কেনার পাশাপাশি চলে নানা বিষয়ে আড্ডা কিংবা আলোচনা-সমালোচনা।

কিন্তু ২০১৫ সালের বই মেলার শেষে এসে মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা ও বছর শেষে জাগৃতি প্রকাশনা প্রতিষ্ঠার কর্ণধারকে একইভাবে হত্যা এবং অপর দুই প্রকাশকের উপর হামলার ঘটনায় এবার মেলার স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণœ থাকবে কিনা তা নিয়ে শঙ্কিত সাধারণ পাঠকরা।

হরতাল-অবরোধের কারণে গতবারের মেলায় পাঠক সমাবেশ যেমন কম ছিল, তেমনি বই বিক্রির পরিমাণও ছিল কম। তাই এবারে মেলায় ভালো কিছুর প্রত্যাশা প্রকাশকদের। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তাদের।

তবে মেলায় নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেলার আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত