আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছি

স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ অযাচিত, অযৌক্তিক ও স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে এমনটি দাবি করে জাতিসংঘ মহাসিচবকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সমস্যা উত্তরণে জাতিসংঘকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

গত ২০ নভেম্বর জাতিসংঘের মহাসচিবের অফিসের প্রধান আর্ল কোর্টনে র‌্যাট্রের কাছে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এই চিঠিটি মহাসচিব আন্তোনিও গুতেরেসের নির্বাহী কার্যালয়ে পাঠানো হয়।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন লিখেছেন, আমরা আশা করি- জাতিসংঘের কর্মকর্তারা সংস্থাটির গ্রহণযোগ্যতা ও সম্মান অক্ষুণ্ণ রেখে নিরপেক্ষ, সততা ও বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড মেনে চলবে।

যদি তাদের প্রতিবেদনগুলো মিথ্যার ওপর ভিত্তি করে ও বস্তুনিষ্ঠতার অভাব থাকে এবং যদি সঠিক তথ্য-উপাত্ত নির্ভর না হয় তাহলে তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। যা জাতিসংঘের জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে বলে চিঠিতে বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে করে বাংলাদেশ যৌক্তিক, অযাচিত ও স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে চিঠিতে মোমেন লিখেছেন, এমন প্রেক্ষাপটে এদেশের রাজনৈতিক উন্নয়নে গঠনমূলক এবং সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখবে। যা বাংলাদেশের উন্নয়নের গতিপথে অবিচল থাকতে সহায়তা করবে।

শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে জাতিসংঘ তার অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রগতি ও জনগণের আর্থসামাজিক উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এছাড়াও, জাতিসংঘ ও তার সব অঙ্গসংগঠন ও সংস্থা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য অংশীদারের ভূমিকা অব্যাহত রাখবে বলে চিঠিতে যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণতন্ত্রের ক্রুসেডার’ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘তিনি (শেখ হাসিনা) একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ। বিক্ষোভের নামে বিরোধীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো এবং মানুষকে পুড়িয়ে মারা তিনি সহ্য করবেন না।

১৫ বছরে ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা হাজার হাজার উপ-নির্বাচন, জাতীয় নির্বাচন, আঞ্চলিক নির্বাচন ও মেয়র নির্বাচন পরিচালনা করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবগুলো নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত