আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

৩ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে শাহজালালসহ আন্তর্জাতিক ৩ বিমানবন্দরে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এই তথ্য জানায়।

সূত্রটি জানায়, বর্তমান জনবলের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ১০০ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে এপিবিএনের আরও অতিরিক্ত ৬০ সদস্য। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৫৪ আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

সূত্রটি আরও জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এই বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আসে। পরে গত ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জামিলের সই করা এক চিঠিতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

চিঠিতে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।

বেবিচক সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে যার যার দায়িত্ব আন্তরিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে আসা যানবাহন, যাত্রীদের সঙ্গে থাকা সরঞ্জাম বা ব্যাগ থেকেও নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের সময় আরও বেশি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত